চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসলাইকে ‘পটাকা’র রেকর্ড ভাঙতে পারে নোবেলের ‘তামাশা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪০ অপরাহ্ণ ০৭, জুন ২০২০
বিনোদন
A A

ইউটিউবে যে কেউই কনটেন্ট দিয়ে প্রমোশনের জন্য ‘স্পন্সর’ করে ভিউ বাড়াতে পারেন, কিন্তু ‘মন্তব্য’, ‘লাইক’ বা ‘ডিসলাইক’ বাড়ানো অসম্ভব! এ কারণেই দেখা যায় বিতর্কিত কনটেন্টগুলোর ভাগ্যে ‘ডিসলাইক’ পড়ে বেশি, মন্তব্যের ঘরে মেলে ঠাট্টা কিংবা গালমন্দ!

এমনটাই দেখা গেল দেশের কিংবদন্তি শিল্পীদের বিভিন্ন জনপ্রিয় গান এর ‘কাভার’ করে জনপ্রিয়তা পাওয়া উঠতি গায়ক নোবেল। তার আরেক পরিচয় তিনি জি-বাংলা রিয়েলিটি শো সারেগামা’র প্রতিযোগী। মূলত এই প্লাটফর্মটি নোবেলকে বেশি করে পরিচিত দিয়েছে।

নানা কারণে সমালোচিত এ গায়কের তৃতীয় মৌলিক গান ‘তামাশা’ প্রকাশ পেয়েছে রবিবার সকালে। নোবেল গানটির ভিডিও বানিয়ে তার নিজস্ব ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেছেন।

Banglabid

তবে যে গানের জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্ক তৈরী করলেন নোবেল, সেই গান প্রকাশের কয়েক ঘন্টা পার না হতেই নজীরবিহীনভাবে ডিসলাইক পড়ছে!

ডিসলাইক ছাড়াও নোবেলের এ গানে হাজারও ‘বাজে’ মন্তব্য দিচ্ছেন দর্শক। সংগীত সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, এমন নজির নিকট অতীতের কোনো গানে নেই!  মুক্তির ছয় ঘন্টায় গানটির ভিউ হয়েছে ৩ লাখ ২০ হাজার, আর গানটিতে ডিসলাইক পড়েছে ৬০ হাজারের মতো!

ধারণা করা হচ্ছে, ডিসলাইকে ২০১৮ সালে প্রকাশিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার কণ্ঠে আলোচিত গান ‘পটাকা’র রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে!

Reneta

কিন্তু কেন নোবেলের এ গানটি নিয়ে এতো অপছন্দ? এর জবাব দিয়েছেন সমালোচনাকারীরাই। ফেসবুকেও সংগীত সংশ্লিষ্ট মানুষেরাই এর সমালোচনায় ‍মুখর হয়েছেন। তাদের অধিকাংশই বলছেন, তামাশা গানটি হিট করার জন্য নোবেল কদিন আগে যে বাজে পলিসি নিয়েছিলেন, তা ছিল একেবারেই ভুল।

‘তামাশা’ গানটির প্রমোশন করতে গিয়ে দেশের লিজেন্ডারি সংগীত ব্যক্তিত্বদের ছোট করেছেন। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও উপহাস করেছেন নোবেল। যা মোটেও মেনে নিতে পারছে না বাংলা গানের শ্রোতারা। এতে করে শুধু বাংলাদেশের দর্শক নয়, ভারতের নোবেল রোষানলে পড়েছেন। তার বিরুদ্ধে মামলাও হয়েছে।

নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান।

এদিকে নোবেলের এ গানটিতে লাইকের চেয়ে যেমন ডিসলাইক বেশি, তেমনি কয়েক হাজার মন্তব্যও ছিল অশালীন। বেশিরভাগ মন্তব্যতে শ্রোতারা জানিয়েছেন, তারা গানটি পছন্দ করেননি। আর এরজন্য তারা নোবেলের ‘নেগেটিভ মার্কেটিং’ কেই দায়ি করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবগানতামাশালিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশের স্বাস্থ্যখাতের নাজুকতা

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৬৫৭৬৯, মৃত ৮৮৮

পরবর্তী

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ৬৫৭৬৯, মৃত ৮৮৮

গাইবান্ধার ১৭ আইনজীবীকে দেয়া নোটিশের কার্যকারিতা স্থগিত

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT