চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিপিএল ফেরানো সম্ভব, বললেন বিসিবি সভাপতি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৪ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

গত মার্চে এক রাউন্ডের পর স্থগিত হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) আবারও শুরুর সম্ভাবনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। নভেম্বর-ডিসেম্বরে কর্পোরেট টি-টুয়েন্টি আয়োজনের পর বিকেএসপিতে হতে পারে ঘরোয়া ওয়ানডে আসরটি।

রোববার রাতে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বললেন, ‘দুই সপ্তাহ আগে আমি একটি প্রস্তাব দিয়েছিলাম, দেখো এটা সম্ভব কিনা। আজকে সুজন (খালেদ মাহমুদ) তো বললো এটা সম্ভব। আমরা আগেই একটি পরিকল্পনা দিয়ে গিয়েছিলাম। সুজন আজকে নিশ্চিত করে বলল, এটা সম্ভব।’

‘তারপরেও বিস্তারিত কিন্তু আমি দেখিনি। সম্ভব তো বললে হবে না। আমার কাছে দেখাতে হবে কীভাবে সম্ভব। তবে ও যখন বলেছে সম্ভব, আমি নিশ্চিত যে এটা করা যেতে পারে। আমার ধারণা আমরা করতে পারব। এইটুকু ভরসা ওর উপরে আছে।’

Banglabid

‘আমাদের প্রধান সমস্যা হচ্ছে সব খেলোয়াড়কে এক জায়গায় রেখে বায়ো বাবল তৈরি করে বা ওই পরিবেশের মধ্যে কেই ঢুকতে পারবে না, বের হতে পারবে না। ওই জায়গায় রেখে ওদের থাকা, খাওয়া, অনুশীলন শেষ করা, হোটেলে রাখা। আবার ক্লাবগুলো তো অত দামী হোটেলে রাখতেও পারবে না। এইটার বিকল্প কী করা যায় সেটা ভাবছি। বিকেএসপি খুবই ভালো অপশন। ‍ওদেরকে যে দুটো অপশনের কথা বলেছি এরমধ্যে একটা বিকেএসপি।’

‘এখন দেখতে হবে ওটা খালি আছে কিনা, ওখানে রাখা যাবে কিনা। ওখানে একসাথে তিনটা মাঠে খেলা যাবে আশা করি। আমাদের তো তিনটা মাঠই লাগে। কবে হবে বলা মুশকিল। এই সিরিজটা যদি আমরা সফলভাবে করতে পারি, টি-টুয়েন্টি লিগটা করতে পারি, তারপরে এটা। এরপর আর দেরি করার কোনো কারণ নেই।’ ডিপিএল আয়োজন নিয়ে এভাবেই নিজেদের ভাবনার কথা জানালেন বিসিবি সভাপতি।

মার্চের মাঝামাঝি মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ আসরটি। ১৬ ও ১৭ মার্চ প্রথম রাউন্ড মাঠে গড়ানোর পর দেশে করোনা সংক্রমণ বাড়লে অনির্দিষ্টকালের জন্য ডিপিএল স্থগিতের ঘোষণা দেয় বিসিবি।

Reneta

দীর্ঘ সাত মাস পর তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে রোববার বাংলাদেশে শুরু হয়েছে প্রতিযোগিতামূলক ক্রিকেট। শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রেসিডেন্ট বক্সে বসে খেলা দেখেন নাজমুল হাসান। বলেন, দেশের ক্রিকেট মাঠে ফেরানোর প্রক্রিয়ায় এটি প্রথম ধাপ। ধীরে ধীরে সব ধরনের ক্রিকেটই শুরু হবে।

অবশ্য এবছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) হচ্ছে না সেটিও নিশ্চিত করেছেন তিনি। দেশের করোনা পরিস্থিতির উপর বিপিএলের ভাগ্য ছেড়ে দিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএলতামিমনাজমুল হাসান পাপনবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চিরনিদ্রায় শায়িত ভাষা সংগ্রামী ডা. মির্জা মাজহারুল ইসলাম

পরবর্তী

শীতে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধির আশঙ্কা ভারতে

পরবর্তী

শীতে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধির আশঙ্কা ভারতে

৪ শিশুর বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলা স্থগিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT