চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শীতে সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধির আশঙ্কা ভারতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে দৈনিক শীর্ষ তালিকায় ভারত, এমনটা গত দু’মাস ধরেই চলে আসছে। প্রতিদিনই সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হচ্ছে দেশটিতে।

এরই মধ্যে আসন্ন শীতে সংক্রমণের মাত্রা লাফিয়ে বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গবেষকদের বিভিন্ন রিপোর্টে তেমনটা বলা হচ্ছে।

এ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও।

স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, কোভিড-১৯ একটি শ্বাসবাহিত ভাইরাস এবং ঠাণ্ডা আবহাওয়ায় তার সংক্রমণের মাত্রা বৃদ্ধি পায়। শ্বাসবাহিত ভাইরাস ঠাণ্ডা ও শুকনো আবহাওয়ায় বেশিদিন কার্যকর থাকে। আরও একটা বিষয় মাথায় রাখতে হবে, শীতে জনবসতিপূর্ণ এলাকায় ভিড় বাড়ে। তাই ভারতীয় প্রেক্ষাপটে আশঙ্কা করা ভুল হবে না যে, শীতে সংক্রমণের হার বাড়বে।

একাধিক ইউরোপীয় দেশ, বিশেষ করে ব্রিটেনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ওই সমস্ত দেশে শীতের আবির্ভাবের সঙ্গে সঙ্গে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এই আশঙ্কা থেকে শীতের প্রস্তুতি হিসেবে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে জোর দিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ, মাস্ক ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ববিধি মেনে চলুন।

Reneta

হিন্দুস্থান টাইমস বলছে, ব্রিটেনের অ্যাকাডেমি অফ মেডিক্যাল সায়েন্সেসের সমীক্ষা অনুযায়ী, শীতেই বিপদের আশঙ্কা বৃদ্ধি পাবে। ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা ও মৃতের সংখ্যা বাড়বে বলে জানানো হয় রিপোর্টে।

সম্প্রতি জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সতর্ক করেছে, আসন্ন শীতে দিল্লিতে প্রতিদিন ১৫,০০০ সংক্রমণ ঘটতে পারে। শীতে শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বৃদ্ধি পায়। দিল্লির বাইরে থেকে বহু রোগীর আসার সম্ভাবনা প্রবল। বিশেষ করে প্রান্তিক এলাকা থেকে আসা রোগীদের অবস্থা বেশি কঠিন হতে পারে।

এছাড়া উৎসবে জনসমাগম বাড়লে রোগের প্রকোপও বৃদ্ধি পাবে বলে জানানো হয় রিপোর্টে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিপিএল ফেরানো সম্ভব, বললেন বিসিবি সভাপতি

পরবর্তী

৪ শিশুর বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলা স্থগিত

পরবর্তী

৪ শিশুর বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণের মামলা স্থগিত

ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি পালন

সর্বশেষ

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT