চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল হল নির্মাণের বাজেট তৈরি, জানালেন মিশা

মিতুল আহমেদ মিতুল আহমেদ
১:১৬ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

বহুদিন ধরেই ঢাকাই চলচ্চিত্র নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রি থাকলেও তৈরি হচ্ছে না ভালো সিনেমা। আর কখনো বা ভালো সিনেমা নির্মাণ হলেও উপযুক্ত সুবিধাসহ প্রেক্ষাগৃহের অভাব তীব্রভাবে দেখা দিচ্ছে, যার ফলে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছেন। আর এমন অবস্থায় রীতিমত আনন্দ সংবাদ দিলেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এফডিসির নতুন এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি জানালেন, শিগগির দেশে নির্মাণ হতে যাচ্ছে ডিজিটাল হল।

সদ্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন (বিএফডিসি)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন আমির হোসেন। নতুন এমডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গত ২২ অক্টোবর রবিবার এফডিসিতে এমডির কার্যালয়ে গিয়েছিলেন শিল্পী সমিতির নেতারা। সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবারের আহ্বায়ক ও প্রবীন অভিনেতা ফারুক, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি রিয়াজ, চিত্রনায়িকা নুতন, পপি ও পূর্ণিমা।

নতুন এমডির সঙ্গে সাক্ষাৎ বিষয়ে শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর চ্যানেল আই অনলাইনকে জানান, আমির হোসেন সাহেব আমাদের এফডিসিতের নতুন এমডি হয়ে এসেছেন, তার সঙ্গে আমরা সৌজন্য সাক্ষাৎ করতেই গিয়েছিলাম। কুশল বিনিময় হল। আমরা কথা দিয়েছি, যে কোনো কাজে আমাদের প্রয়োজন হলে আমরা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তিনিও আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Banglabid

বর্তমান চলচ্চিত্র নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, এসব সমাধানে কোনো কথা হয়েছে কিনা কিংবা নতুন এমডির কাছে শিল্পী সমিতির কোনো চাওয়া পাওয়া ছিলো কিনা জানতে চাইলে মিশা আরো জানান, না, আমরা প্রথম দিনে শুধু কুশল বিনিময় করতেই উনার সঙ্গে সাক্ষাৎ করেছি। কোনো দাবি দাওয়া ছিলো না। তবে সারা দেশে যে ৬৪টি ডিজিটাল হল নির্মাণের কথা ছিলো সে বিষয়ে কথা বলেছি। আগের এমডির কাছে আমরা বলে বলে ডিজিটাল হল বিষয়ে অনেক দূর নিয়ে গিয়েছিলাম। নতুন এমডি আমাদের জানিয়েছেন, তিনিও এ ব্যাপারে সব রকমের প্রস্তুতি নিয়েছেন। ডিজিটাল হল নির্মাণের বাজেটও তৈরি করে সরকারের কাছে জমা দিয়েছেন। বাজেট আসলেই শিগগির সারা দেশে ৬৪টি ডিজিটাল হল নির্মাণের কাজ শুরু হবে।

এরআগে গত ১৬ অক্টোবর এফডিসির নতুন এমডি আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা জানিয়েছে নব গঠিত ‘চলচ্চিত্র ফোরাম’। এদিন আমির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে উপস্থিতি ছিলেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন দিলু, সহ-সভাপতি নাদের চৌধুরী, মোহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান কমল, সাংগঠনিক সম্পাদক এম ডি ইকবাল, সদস্য জাজের কর্ণধার আব্দুল আজিজ এবং চিত্রনায়ক ওমর সানি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমডিজায়েদ খানপপিফারুকমিশারিয়াজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে জর্ডানের রাণী রানিয়া আল আব্দুল্লাহ

পরবর্তী

পঁচিশ বছর পরেও আলোচনার শীর্ষে ম্যাডোনার ‘সেক্স’

পরবর্তী
ম্যাডোনার 'সেক্স' অ্যালবামের কভার আর এক ছবি, উজ্জ্বল লাল পোশাক পরা মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ

পঁচিশ বছর পরেও আলোচনার শীর্ষে ম্যাডোনার 'সেক্স'

খেলতে খেলতে তিন বোনের মৃত্যু

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT