চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডান্ডা-গুন্ডার নির্বাচন করার পাঁয়তারা চলছে: খালেদা জিয়া

মাহবুব মোর্শেদ মাহবুব মোর্শেদ
৫:০৯ পূর্বাহ্ণ ২৮, ডিসেম্বর ২০১৫
রাজনীতি
A A

সরকার আসন্ন পৌর-নির্বাচনকে ডান্ডা-গুন্ডার নির্বাচনে পরিণত করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

৩০ ডিসেম্বর সারা দেশে পৌরসভা নির্বাচনের আগে বিএনপির এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এছাড়া সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে বলেও তিনি অভিযোগ করেন।

সারা দেশে বিএনপির নেতাকর্মী দেশের গণগ্রেফতারের অভিযোগ এনে তিনি সরকার বাকশালীয় সরকার কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেন।

Banglabid

এ সরকার জনগণের ভোটাধিকার হরণ করছে অভিযোগ করে তিনি বলেন, ‘মানুষের ভোটের অধিকার বলে কিছু নেই। বিএনপি সাধারণ মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পৌর নির্বাচনে অংশ নিচ্ছে। গণতন্ত্র ফিরিয়ে আনার এ সংগ্রামে সকলকে সামিল হওয়ারও আহবান জানান তিনি।

বিগত জাতীয় নির্বাচনের আগে সরকার নিজেদের নিরপেক্ষতা প্রতিষ্ঠার অপপ্রয়াস চালিয়েছিলো অভিযোগ করে তিনি বলেন,‘ গত ৫ সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার নিরপেক্ষতার মোড়ক পরার চেষ্টা করেছিলো। কেননা সে নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের আগে হয়েছিলো।

তাই ৫ সিটিতেই বিএনপির প্রার্থীরা জয় লাভ করেন। তারা ভেবেছিলো বিএনপি তাদের ফাঁদে পা দিয়ে জাতীয় নির্বাচনে যাবেনা। কিন্তু পরে কি হয়েছে আপনারা দেখেছেন। ৫ সিটি কর্পোরেশনের পাঁচটি থেকেই মেয়রদের বরখাস্ত করা হয়েছে। আবার অনেক উপজেলা চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানদের বরখাস্ত, আবার কারও গ্রেফতার করা হয়েছে।’

Reneta

এসময় খালেদা জিয়া সাংবাদিকদের প্রশংসা করে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনে এ সরকারের দখলদারি ও ন্যক্কারজনক চরিত্র আপনারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। আপনাদের মাধ্যমেই বিশ্ববাসী বুঝতে পেরেছে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সাংবাদিকরা যেনো নির্বাচনের সঠিক খবর তুলে ধরতে না পারে সেজন্য সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে বিধিনিষেধ আরোপ করছে, আবার কারা কারা নির্বাচনী খবর কাভারেজে কাজ করবে সেটার জন্যও নেতাদের মতামত নেওয়া হচ্ছে।’

বিএনপি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় বিজ্ঞাপন দিতে চাইলেও কোন মিডিয়া মালিক সরকারের ওপর মহলের চাপে রাজি হয়নি বলে উল্লেখ করেন। ফেসবুক টুইটারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের খবরদারির কথাও তুলে ধরেন তিনি।

তবে এদিন সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি বিএনপি চেয়ারপার্সন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াপৌরসভা নির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে তারকারা থার্টি ফার্স্ট নাইট মাতাবেন

পরবর্তী

বিশৃঙ্খল বাংলা কীবোর্ড নিয়ে আক্ষেপ

পরবর্তী

বিশৃঙ্খল বাংলা কীবোর্ড নিয়ে আক্ষেপ

গুলশানে প্রতিবাদী সমাবেশ কাল

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT