চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভিপি নুরের পদত্যাগ চান জিএস রাব্বানী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

আর্থিক দুর্নীতি ও নৈতিক স্থলনের অভিযোগে ডাকসু ভিপি নুরুল হক নুরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন জিএস গোলাম রাব্বানী।

পদত্যাগ না করলে নুরকে বহিষ্কার করতে ডাকসুর সভাপতি ও ঢাবি উপাচাযের্র প্রতি আহ্বান জানিয়েছেন ডাকসু সদস্যরা।

তবে ভিপি নুর জানিয়েছেন: ছাত্রলীগের কথায় পদত্যাগ নয়, অভিযোগ প্রমাণ করতে পারলে বলার আগেই পদত্যাগ করবেন তিনি।

Banglabid

রোববার সকালে সংবাদ সম্মেলনে ডাকসুর ২৫ জন সদস্যের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন।

এসময় গোলাম রাব্বানী বলেন: ডাকসুর সর্বোচ্চ পদকে বিতর্কিত ও কলঙ্কিত করেছেন ভিপি নুর। আমরা ডাকসু পরিবার এই দায়ভার নেবো না। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। একইসঙ্গে পদ থেকে নুর যেন পদত্যাগ করে সেই দাবি আমরা জানাচ্ছি। ঘটনার তদন্ত করে ভিপি নুরুল হক নুরকে বহিষ্কার করা হোক।

ওই সংবাদ সম্মেলনে প্রথমে কথা বলেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। এরপর লিখিত বক্তব্য উপস্থাপন করা হয়। সেখানে ভিপি নুরের বিরুদ্ধে ১৩ কোটি টাকার টেন্ডারবাজির অভিযোগ আনা হয়।

Reneta

ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা বলেন: নির্বাচনের পর তিনি শিক্ষার্থীদের জন্য কোনো কাজই করেননি। এর মধ্যে তিনি নৈতিক স্খলনজনিত কারণে ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এরপরও পদত্যাগ না করলে তাকে ভিপি পদ থেকে বহিস্কার করা হোক।

এসময় ভিপি নুরের আর্থিক লেনদেন তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেন ডাকসু সদস্যরা।

বেসরকারি একটি টিভি চ্যানেলে সম্প্রতি ভিপি নুরের ফোনালাপের অডিওক্লিপ প্রচার করা হয়। এরপর আরও কয়েকটি টেলিভিশনসহ বিভিন্ন অনলাইনে বিষয়টি প্রচার হয়। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরের সেই অডিওক্লিপ ভাইরাল হয়ে যায়।

ওই অডিওক্লিপের ভয়েস যে তার, তা ইতোমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর। তবে কয়েকটি কয়েকটি ফোনালাপ এডিট করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ক্লিপ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম রাব্বানীডাকসু ভিপি নুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীতে ২ তরুণীর ফেসবুক-ইমো ফাঁদে অনেক প্রবাসী, গ্রেপ্তার ৩

পরবর্তী

বিশ্ববিদ্যালয় ছাত্রী রুম্পা হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে সৈকত গ্রেপ্তার

পরবর্তী

বিশ্ববিদ্যালয় ছাত্রী রুম্পা হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে সৈকত গ্রেপ্তার

ছোট বোনকে হারালেন নওয়াজউদ্দিন

সর্বশেষ

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT