চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচন: ঢাবি’র ১০ শিক্ষকের প্রত্যাশা ও ভাবনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
ডাকসু নির্বাচন-শপথ

দীর্ঘ ২৮ বছর পর হতে যাওয়া  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে উৎসবের আবহ তৈরি করেছে উল্লেখ করে ঢাবি’র বিভিন্ন বিভাগের ১০ শিক্ষক এ নিয়ে তাদের প্রত্যাশা ও ভাবনার কথা তুলে ধরেছেন।

রোববার এক বিবৃতিতে তারা বলেছেন, ‘‘২৮ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এ জন্য ধন্যবাদার্হ হবেন। নির্বাচনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ধরনের আগ্রহ ও চঞ্চলতা সৃষ্টি হয়েছে, যা ক্যাম্পাসের বাইরেও আন্দোলন তুলেছে। এই নির্বাচন ঠিকমতো অনুষ্ঠিত হলে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে তৈরি হবে, যার মাধ্যমে ক্যাম্পাসগুলোয় একটি গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, শিক্ষার্থীরা তাদের স্বার্থসংশ্লিষ্ট ভাবনাগুলো তুলে ধরার একটি ফোরাম পাবে এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব বিকশিত হবে। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক হিসেবে আমরাও এই নির্বাচনের দিকে আগ্রহসহকারে চোখ রাখছি। শিক্ষকসমাজ এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নানান দায়িত্বও পেয়েছেন।

ডাকসু নির্বাচনে সক্রিয় প্রায় সব দল, যেমন: ছাত্রলীগ, বাম জোট ও ছাত্রদল প্যানেল দিয়েছে। পাশাপাশি ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ (কোটা সংস্কার আন্দোলনরে মাধ্যমে যারা পরিচিত হয়েছে উঠেছে) ও স্বতন্ত্র একাধিক প্যানেলও ঘোষণা হয়েছে। সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং রাজনৈতিক মহলে আশাবাদ তৈরি করেছে। যেহেতু অতীতে জাতীয় রাজনীতিকে প্রভাবিত করার একটা ঐতিহ্য ডাকসুর ছিল, তাই পরিস্থিতি অনেক পাল্টালেও এই নির্বাচন ছাত্ররাজনীতির প্রকৃতিনির্ধারণী এক নির্বাচন হবে। কারণ, এত দিন ক্যাম্পাসে সরকারি ছাত্রসংগঠনের প্রায় একক আধিপত্য বিরাজমান ছিল, তাই এই নির্বাচন তাদের জন্যও এক পরীক্ষা হিসেবে অবতীর্ণ হয়েছে।

Banglabid

তবে ইতিমধ্যেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ আমরা শুনতে পেয়েছি, গণমাধ্যমে সেসবের খবর প্রকাশিত হয়েছে। কিছু ছাত্রাবাসে মনোনয়নপত্র জমা দিতে বাধা দেওয়া হয়েছে, ফলে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিছু পদে জয়ী হয়েছে। এ ছাড়া মঞ্চ তৈরি করে প্রচারাভিযান, ক্লাসরুমে প্রচারাভিযান, মাইক ও ড্রামের ব্যবহার, রঙিন ও ব্যয়বহুল পোস্টার-ব্যানার ব্যবহার, গণরুমের শিক্ষার্থীদের একটি সংগঠনের জন্য প্রচারাভিযানে নামতে বাধ্য করা ইত্যাদি ঘটনার কথা জানা গেছে। কিন্তু সেসবের বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তেমন কোনো পদক্ষেপ নিয়েছে বলে শোনা যায়নি। অন্যদিকে, সংবাদপত্রের মাত্র দুজন সাংবাদিক এবং টেলিভিশনের ক্ষেত্রে চারটি ক্যামেরা ইউনিটের জন্য অনুমোদন সীমিত রাখা এবং সরাসরি টেলিভিশন সম্প্রচার ও ইন্টারনেট স্ট্রিমিং নিষিদ্ধ করার বিষয়গুলো নির্বাচনের স্বচ্ছতার পরিধিকে সীমিত করে ফেলেছে। এ ছাড়া মাত্র ছয় ঘণ্টায় ৪৩ হাজার শিক্ষার্থীর ভোট কীভাবে নেওয়া সম্ভব, তা নিয়েও সংশয় থেকে যাচ্ছে।

সাম্প্রতিক জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়নি বলে আমরা জানি। জনমনে প্রশ্ন আছে, ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে তো? এই প্রশ্ন আমাদেরও ছুঁয়ে যাচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী আমরা ডাকসু নির্বাচন শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এটাই চাই। এই চাওয়া একটি ন্যূনতম চাহিদা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আবেদন জানাব, নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এ জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবেন। শিক্ষকবৃন্দের মধ্যে যাঁরা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, তাঁরা সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে সজাগ থাকবেন, আমরা সেই আহ্বান জানাই।

আমরা এও অঙ্গীকার করছি যে নির্বাচনের দিনে স্বেচ্ছাসেবী পর্যবেক্ষক দল হিসেবে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করব এবং আমাদের অভিজ্ঞতা জাতির সঙ্গে শেয়ার করব। এ–সংক্রান্ত একটি আবেদনপত্র ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কর্মকর্তার (চিফ রিটার্নিং অফিসার) কাছে জমা দেওয়া হয়েছে।’’

Reneta

স্বাক্ষরকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ হলেন
১. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন
২. পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান
৩. গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যধাপক ফাহমিদুল হক
৪. আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান
৫. সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা
৬. অর্থনীতি বিভাগের সহকারি অধ্যাপক রুশাদ ফরিদী
৭. উন্নয়ন অধ্যয়ন বিভাগের অ্যধাপক কাজী মারুফুল ইসলাম
৮. অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক অতনু রব্বানী
৯. ব্যবস্থাপনা বিভাগের সহকারি অধ্যাপক তাহমিনা খানম
১০. শান্তি ও সংঘর্ষ বিভাগের সহযোগী অধ্যাপক সাজ্জাদ এইচ সিদ্দিকী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেগে উঠুক গণতন্ত্রের আঁতুড়ঘর

পরবর্তী

‘পুলিশের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে বেঁধে ঝুলিয়ে রাখুন’

পরবর্তী

‘পুলিশের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে বেঁধে ঝুলিয়ে রাখুন’

স্বপ্নের নির্বাচনের জন্য প্রস্তুত ঢাবি প্রশাসন

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT