চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেগে উঠুক গণতন্ত্রের আঁতুড়ঘর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:৫০ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৯
সম্পাদকীয়
A A
ডাকসু নির্বাচন-শপথ

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন। একই সাথে হবে সবগুলো হল সংসদের নির্বাচনও। প্রায় ৪৩ হাজার ভোটার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করে ডাকসুতে ২৫টি এবং হল সংসদের ১৩টি পদে পছন্দের প্রার্থী বাছাই করবেন। এরই মধ্যে এ নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

দীর্ঘ ২৮ বছরেরও বেশি সময় পর হতে যাওয়া এ নির্বাচন এরই মধ্যে নানা দিক থেকে আলোচনার শীর্ষে। বিশেষ করে ব্যাপক সংখ্যক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন এতে। যাদের মধ্যে ডাকসুর ২৫টি পদের বিপরীতে ভোটযুদ্ধে নেমেছেন ২২৯ জন প্রার্থী। অংশগ্রহণে পিছিয়ে নেই হল সংসদগুলোও। ১৮টি হলের প্রতিটিতে ১৩টি করে পদে মোট প্রার্থীর সংখ্যা ৫০৯ জন।

এ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই অতীত অভিজ্ঞতায় অনেকেই নির্বাচন হওয়া না হওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন। না হওয়ার পক্ষের পাল্লাই ছিল ভারি। তাদের কাছে যুক্তিও ছিল। কেননা আগের বছরগুলোতে ডাকসু নির্বাচনের সব প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত নির্বাচন করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কোনো না কোনো কারণে তা ভন্ডুল করে দেওয়া হয়েছে। আর তার দায় নিতে হয়েছে ক্ষমতাসীন দলকে।

তবে এবার প্রেক্ষাপট ছিল ভিন্ন। জাতীয় সংসদ নির্বাচনের দুই মাসের একটু বেশি সময় পর হতে যাচ্ছে এ নির্বাচন। আর সেই নির্বাচন আওয়ামী লীগের ব্যাপক বিজয়ই ডাকসু নির্বাচন অনুষ্ঠানে বড় ভূমিকা রেখেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্বাস। এর প্রতিফলনও দেখা গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিদ্বন্দ্বী ছাত্রসংগঠনগুলোর শান্তিপূর্ণ সহাবস্থানে। নিজেদের মতো করে নির্বাচনী প্রচার-প্রচারণাও করেছে তারা। এই নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রদল  দীর্ঘ ৯ বছর পর ছাত্র রাজনীতির কেন্দ্রবিন্দু মধুর ক্যান্টিনে বসতে পেরেছে।

মোট কথা, ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় তার গণতন্ত্র চর্চার সেই হারানো সুনাম আর ঐতিহ্য ফিরে পেয়েছে। ছাত্র সংগঠনগুলোর মধ্যে নানা বিষয়ে মত ভিন্নতা থাকলেও তাদের মধ্যে সহাবস্থান ছিল চোখে পড়ার মতো। আরেকটি বড় বিষয় হলো, ক্যাম্পাসে সবগুলো ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতেও কোনো রকম অপ্রীতিকর ঘটনার জন্ম দেয়নি। মারামারি-হানাহানি, ধাওয়া-পাল্টা ধাওয়ার মতো কোনো ঘটনাই ঘটেনি। এসবই প্রমাণ করে সুন্দর পরিবেশের এ নির্বাচন সবারই দীর্ঘ বছরের প্রত্যাশা, স্বপ্ন।

আমরা জানি, ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের বছরই যাত্রা শুরু করেছিল ডাকসু। তারপর থেকে এই অঞ্চলে নেতা তৈরির সূতিকাগার হিসেবে পরিচিত করে তুলেছে নিজেকে। তার প্রমাণ ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন এবং ঊনসত্তরের গণ অভ্যুত্থান এবং সর্বপরি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীন দেশেও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ডাকসুর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

Reneta

আমরা মনেকরি সোমবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিহাসে নিজেদের স্থান করে নেবেন। দেশ ও জাতির গণতন্ত্রের আঁতুড়ঘর হিসেবে পরিচিত ডাকসুকে জাগিয়ে তুলতে ভূমিকা রাখবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT