চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র স্বাধীনতা রক্ষায় সদা প্রস্তুত: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা নিজেদের স্বাধীনতা রক্ষায় সর্বদা প্রস্তুত রয়েছে।

এশিয়ায় ১২ দিনের ম্যারাথন সফরে প্রথম সফররাষ্ট্র হিসেবে জাপানে পৌঁছে এ কথা বলেন তিনি।

এ সময় নর্থ কোরিয়াকে ইঙ্গিত করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, কোনো জাতি বা স্বৈরশাসকেরই যুক্তরাষ্ট্রের সংকল্পকে অবমূল্যায়ন করা উচিত হবে না।

Banglabid

টোকিওর কাছাকাছি ইয়োকোটা বিমানঘাঁটিতে উৎফুল্ল মার্কিন ও জাপানি সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘কেউ না, কোনো স্বৈরশাসক, কোনো সরকার…কারোরই উচিত হবে না আমেরিকান সংকল্পকে ছোট করে দেখা।’

মার্কিন সেনা সদস্যদেরকে ট্রাম্প কথা দেন, তিনি নিশ্চিত করবেন যেন শান্তি ও স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় সবরকম সহায়তা সামরিক বাহিনী পায়।

জাপান সফরে নর্থ কোরিয়ার পরমাণু কর্মসূচির বিষয় ছাড়াও বাণিজ্য নিয়ে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে দুই রাষ্ট্রপ্রধান একসঙ্গে মধ্যাহ্নভোজ করবেন। তারপর দু’জনে এক রাউন্ড গলফও খেলবেন।

Reneta

এছাড়াও রাষ্ট্রপতির বিশেষ ফ্লাইট এয়ারফোর্স ওয়ান জাপানে পৌঁছানোর ঠিক আগে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি আশা করছেন চলতি সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দেখা হতে পারে। কেননা যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়া ইস্যুতে তার সহায়তা চায়।

ডোনাল্ড ট্রাম্প-এশিয়া সফর
শিনজো আবের সঙ্গে গলফ খেলারও কথা রয়েছে ট্রাম্পের

শনিবার থেকে শুরু দীর্ঘ এশিয়া সফরে জাপানের পথে রওনা হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া এবং তাদের সফরসঙ্গীরা প্রথমে যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে যান। সেখানে ইউএস প্যাসিফিক কমান্ডে প্রেসিডেন্ট একটি সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন ট্রাম্প।

গত ২৫ বছরের ইতিহাসে এটাই কোনো মার্কিন প্রেসিডেন্টের সবচেয়ে লম্বা এশিয়া সফর। এর আগে এমন ম্যারাথন এশিয়া সফরে গিয়েছিলেন সিনিয়র বুশ, ১৯৯১ সালের শেষ থেকে ১৯৯২-এর শুরু পর্যন্ত।

প্রথমে ১১ দিনের সফর পরিকল্পনা করা হলেও শেষ গন্তব্য ফিলিপিন্সে ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য ইস্ট এশিয়া সম্মেলনে অংশ নেয়ার জন্য ট্রাম্পের সফরের সময়সীমা একদিন বাড়ানো হয়। ওই সম্মেলনে ভারত এবং রাশিয়ারও যোগ দেয়ার কথা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়াট্রাম্পের এশিয়া সফরডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধান বিচারপতির ভূমিকায় আইনমন্ত্রী: রিজভী

পরবর্তী

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সাড়ে ৮শ’ কোটি টাকা

পরবর্তী
বিশ্বব্যাংক

বাংলাদেশের জন্য বিশ্বব্যাংকের সাড়ে ৮শ’ কোটি টাকা

আওয়ামী লীগ-জামায়াত গোপন সম্পর্ক নিয়ে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ-জামায়াত ‘গোপন সম্পর্কে’ গয়েশ্বর রসায়ন

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চিকিৎসায় অবহেলার অভিযোগ ও প্রতিকারে সহায়তা করবে ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইমরান খানের চিকিৎসা নিয়ে নতুন নাটকীয়তা, আদালত অবমাননার আবেদন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন, প্রজ্ঞাপন জারি

আগস্ট ২২, ২০২৬

প্রথম দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যে বার্তা ইরানের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT