চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের মানসিক সমস্যা নেই, তবে…

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-মানসিক সুস্থতা-ওজন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের যোগ্যতা এবং মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠার পর তার স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসক জানিয়েছেন, পরীক্ষায় ট্রাম্পের মানসিক সমস্যার আলামত পাওয়া যায়নি। তবে ওজন কিছু কমানো দরকার।

হোয়াইট হাউজের বর্তমান ও প্রাক্তন প্রায় ২০০ সাক্ষাৎকারের ভিত্তিতে ট্রাম্প প্রশাসন নিয়ে মাইকেল উলফ রচিত বিতর্কিত বই ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’ প্রকাশের পর ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে মানসিক সুস্থতার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।

এই প্রশ্নের সন্দেহ দূর করতে গত শুক্রবার টানা তিন ঘণ্টা  ট্রাম্পের কগনিটিভ (মানসিক অবধারণ) স্ক্রিনিং টেস্ট এবং স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ওয়াল্টার রিড ন্যাশনাল মেডিকেল সেন্টারের সেই পরীক্ষার ফলাফল জানিয়ে হোয়াইট হাউজ চিকিৎসক রনি জ্যাকসন এ কথা বলেন।

Banglabid

মঙ্গলবার হোয়াইট হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. জ্যাকসন বলেন, ‘প্রেসিডেন্টের অবধারণগত যোগ্যতা বা স্নায়ুগত সুস্থতা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তার স্বাস্থ্যও পুরোপুরি ভালো। তবে তার ওজন বেশি এবং উচ্চতা অনুযায়ী তিনি স্থূলতার ঠিক আগের সীমানায় রয়েছেন। রক্তচাপ স্বাভাবিক থাকলেও কোলেস্টেরল বাড়তির দিকে।’ডোনাল্ড ট্রাম্প-মানসিক সুস্থতা-ওজন

ডিমেনশিয়া বা আলজেইমার্স ডিজিসের মতো কোনো স্নায়ুগত অসুস্থতার দিকে ট্রাম্প এগোচ্ছেন কিনা তা জানার জন্য শুক্রবার বিখ্যাত মনট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট নামের পরীক্ষাটি করা হয় তাকে। সেখানে ৩০টি প্রশ্নের ৩০টিরই সঠিক উত্তর দিয়েছেন ট্রাম্প। যদিও এই পরীক্ষা থেকে কারও মানসিক সুস্থতা পরীক্ষা করা যায় না।

তবে নিয়মিত প্রেসিডেন্টের সঙ্গে সময় কাটানো ড. জ্যাকসন বলেন, ট্রাম্পের মধ্যে মানসিক অসুস্থতার কোনো লক্ষণই তিনি দেখেননি। ‘প্রেসিডেন্ট মানসিকভাবে খুবই তীক্ষ্ণ ও সুস্থ।’

Reneta

ট্রাম্পের হৃদযন্ত্রের অবস্থাও খুব ভালো বলে জানান এই চিকিৎসক।

ডোনাল্ড ট্রাম্প-মানসিক সুস্থতা-ওজন
মনট্রিল কগনিটিভ অ্যাসেসমেন্ট

৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার ৭১ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্পের ওজন ১০৮ কেজি। ফ্রায়েড চিকেন, হ্যামবার্গার ও স্টেকের মতো বেশি তেল-চর্বি ও ক্যালরিযুক্ত ভারী খাবার খুব পছন্দ তার। এগুলো খান খুব বেশি।

ভবিষ্যতে ওজন আরও বাড়লে অসুস্থ হয়ে যেতে পারেন বলে এখন থেকে খাদ্যাভ্যাস পাল্টে ও নিয়মিত ব্যায়াম করে ট্রাম্পকে ওজন কমাতে পরামর্শ দিয়েছেন জ্যাকসন। এজন্য তিনি হোয়াইট হাউজের রাঁধুনিদের সঙ্গে কাজ করার জন্য একজন পুষ্টিবিদ নিয়োগ করবেন নিজেই প্রেসিডেন্টের জন্য একটি দৈনিক ব্যায়ামের রুটিন তৈরি করবেন বলে জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পফায়ার অ্যান্ড ফিউরি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

৬ মাসের মধ্যে ডাকসু নির্বাচনের নির্দেশ

পরবর্তী

নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার দিনে কোয়ার্টারে আফগানিস্তান

পরবর্তী

নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার দিনে কোয়ার্টারে আফগানিস্তান

৭০ অনুচ্ছেদ

৭০ অনুচ্ছেদ থাকা না থাকায় সমস্যা কী?

সর্বশেষ

ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

সবার শক্তি বাংলাদেশ

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

বাজারে মাছ, মুরগি ও ডিমের দাম বেড়েছে

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT