চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউজিল্যান্ডের ইতিহাস গড়ার দিনে কোয়ার্টারে আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১৭, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

বিশ্বকাপে প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়ে দিয়েছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এদিন ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৩২ রানের জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। অন্য ম্যাচে যুববিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ স্কোর গড়ে কেনিয়াকে ২৪৩ রানে হারিয়ে নকআউট পর্বে গেছে কিউইরাও।

শ্রীলঙ্কা টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয়। ইব্রাহিম জাদরান (৮৬), ইকরাম আলী খিল (৫৫) এবং দারউইশ রাসোলির (৬৩) দারুণ ব্যাটিংয়ে সাত উইকেটে ২৮৪ রান তোলে আফগানিস্তান। ইকরাম এবং দারউইশ পাকিস্তানের বিপক্ষেও দারুণ ব্যাটিং করেছিলেন। সেদিন ইকরাম করেন ৪৬, দারউউশ ৭৬ রানে অপরাজিত ছিলেন।

শ্রীলঙ্কার ইনিংসের সময় বৃষ্টি নামলে ৩৮ ওভারে দলটির টার্গেট দাঁড়ায় ২৩৫। তারা যেতে পারে ২০২ পর্যন্ত।

জ্যাকব ভুলা

নাভিন উল হক ৮ ওভারে ৩৫ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে শিকার আজমতুল্লাহ এবং কায়েস আহমেদের।

দিনের অন্য ম্যাচে জিম্বাবুয়েকে সাত উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া।

নিউজিল্যান্ড-কেনিয়ার ম্যাচে রানের বন্যা বয়ে গেছে। কিউইরা আগে ব্যাট করে ৪ উইকেটে ৪৩৬ রান তোলে। যুববিশ্বকাপের ইতিহাসে এটিই সর্বোচ্চ রান। দুই ওপেনার জ্যাকব ভুলা এবং রাচিন রবীন্দ্র কেনিয়াকে নাকানিচুবানি খাওয়ান। ভুলা ১৪৪ বলে ১০ চার পাঁচ ছয়ে ১৮০ করেন! ১০১ বলে ১১৭ করেন রবীন্দ্র। তৃতীয় ব্যাটসম্যানও নিস্তার দেননি। ফিন অ্যালেন ৪০ বলে করেন ৯০।

Reneta

জবাব দিতে নেমে কেনিয়া চার উইকেটে ১৯৩ করে বড় পরাজয় বরণ করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব ১৯ যুব বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরাকের সঙ্গে জ্বালানি সহযোগিতায় নতুন মাইলফলক তুরস্কের

জুলাই ২৯, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান-২৩: আন্দোলন থামাতে তুলে নেওয়া হয় ৬ সমন্বয়ককে

জুলাই ২৯, ২০২৬

হিউম্যানয়েড রোবট আমদানিতে কেন নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র?

জুলাই ২৯, ২০২৬

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT