চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রল’ সহ্য করে যাওয়ার জন্যই কোহলি!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

৩০তম জন্মদিনে নিজের নামে মোবাইল অ্যাপ উদ্বোধন করতে গিয়ে ভিডিওতে এক ভক্তকে ‘ভারত ছাড়তে’ বলেছিলেন বিরাট কোহলি। সেই কথায় বিতর্ক ছড়াল বহুদূর পর্যন্ত! চারদিক থেকে ধেয়ে আসা সমালোচনা এড়াতে তাই পিছু হটলেন ভারত অধিনায়ক। লিখলেন, ‘ট্রল করা নয়, সওয়ার জন্যই জন্ম তার!’

‘বিরাট মাত্রাতিরিক্ত অতিমূল্যায়িত একজন ব্যাটসম্যান। ভারতের চেয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের ব্যাটিং আমার বেশি ভালো লাগে।’ -অ্যাপের প্রচারণার সময় এক ভক্তের কাছ থেকে এমন মন্তব্য পাওয়ার পর ভিডিওতে সেই ভক্তকে কড়া ভাষায় সমালোচনা করেন কোহলি।

‘আমার মনে হয় আপনার ভারত ছেড়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত। কেনো আপনি আমাদের দেশে থেকে অন্য কাউকে ভালোবাসবেন? আপনি আমাকে পছন্দ করেন না তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার অপছন্দের জায়গাটা হল আপনি এদেশে থাকবেন কিন্তু পছন্দ করবেন আরেক দেশকে! নিজের অগ্রাধিকার আগে ঠিক করুন।’

Banglabid

কিন্তু ভারত অধিনায়কের এমন কথা মোটেও মধুর লাগেনি ভক্তদের কাছে। দেশ-বিদেশে উল্টো কোহলিকে ধুয়ে দিয়ে একের পর এক টুইট করেছেন ভক্তরা। ঘটনা এতটাই উত্তাপ ছড়িয়েছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) পর্যন্ত আশ্বাস দিতে হয়েছে ব্যাপারটা তারা দেখবে।

পরিস্থিতি ঘোলা হচ্ছে দেখে টুইটারেই নিজের অবস্থা পরিষ্কার করতে হয়েছে কোহলিকে। সেখানেই লিখেছেন ভক্তরা তার রসিকতাটুকুও বুঝল না!

‘ট্রল করা মনে হয় আমার সাজে না। এরচেয়ে ভালো সারাজীবন ট্রল সহ্য করে যাওয়া। আমি বলতে চাই সবারই বলার অধিকার আছে। সবাই দয়া করে একে হাল্কাভাবে নিন। আর উৎসবের সঙ্গেই থাকুন। সবাইকে ভালোবাসা। শান্তিতে থাকুন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ধানমন্ডি জুড়ে আওয়ামী লীগের মনোনয়ন উৎসব

পরবর্তী

মান্টোতে হাহাকার, নন্দিতায় মুগ্ধতা

পরবর্তী

মান্টোতে হাহাকার, নন্দিতায় মুগ্ধতা

রিটার্নিং অফিসার-নির্বাচন কমিশন-ভোটের অধিকার

সারাদেশে প্রস্তুত ৬৬ রিটার্নিং অফিসারের কার্যালয়

সর্বশেষ

কলকাতায় হোটেলে আগুন: স্ত্রী-সন্তানসহ বাংলাদেশি সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার মঞ্চে আসছে বিশ্বখ্যাত সেই ‘দ্য আলকেমিস্ট’

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬

কঠিন এই সময়ে মেসির স্বস্তির জায়গা কোথায়, জানালেন মিয়ামি কোচ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আমদানি করা গ্যাস সরবরাহে ঝুঁকি, পাঁচ কার্গো বাতিল

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT