চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রলার ডুবির ঘটনায় আরও ২ মৃতদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৭:৫৩ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহত আরো ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে ঘটনায় মৃতদেহ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো ২১ জনের।

রোববার রাত এবং সোমবার সকাল সাড়ে ৯ টায় টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ ও পশ্চিম পাড়া সংলগ্ন সাগর এলাকা থেকে ভাসমান অবস্থায় মৃতদেহগুলো উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট নাঈম-উল হক।

তবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া সম্ভব না হলেও তাদের আনুমানিক বয়স ২০ থেকে ৩০ বছর বলে জানান তিনি।

Banglabid

এর আগে ট্রলার ডুবির ঘটনার দিন ১৫ জনসহ পরে কয়েকদিনে আরো ২ জনসহ মোট ১৮ জন রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছিল।

মঙ্গলবার ভোর রাতে টেকনাফের সেন্টমার্টিনের নিকটবর্তী সাগরে মালয়েশিয়াগামী ১৩৮ জন রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে কোস্টগার্ডসহ নৌ-বাহিনী ও স্থানীয় জেলেদের সহায়তায় ১৫ জনের মৃতদেহ এবং জীবিত অবস্থায় ৭২ জনকে উদ্ধার করা হয়। পরে বুধবার ভোর রাতে সেন্টমমার্টিনের নিকটবর্তী সাগর থেকে মুর্মূষাবস্থায় আরো ১ জন রোহিঙ্গাকে উদ্ধার করে কোস্টগার্ড।

ঘটনায় আরো ২ জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে অন্তত ৪৪ জন।

Reneta

লেফটেন্যান্ট নাঈম-উল হক বলেন, সোমবার সকালে টেকনাফের সেন্টমার্টিনের পশ্চিম পাড়া সংলগ্ন সাগরে ২ টি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা কোস্টগার্ডকে খবর দেয়। পরে সেখানে পৌঁছে কোস্টগার্ড ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

এছাড়া রোববার রাতে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে ভাসমান অবস্থায় আরো ১ জনের মুতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো ফুলে ফেঁপে গিয়ে শরীর থেকে চামড়া উঠে গেছে। ধারণা করা হচ্ছে, গত ১০ ফেব্রুয়ারি রোহিঙ্গা বোঝাই ট্রলার ডুবির ঘটনায় নিহতদের মৃতদেহ এগুলো।

এ নিয়ে সেন্টমার্টিনে ট্রলার ডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ২১ জনের মৃতদেহ উদ্ধার এবং ঘটনায় অন্তত ৪৪ জন এখনো নিখোঁজ রয়েছে বলে জানান কোস্টগার্ডের এ স্টেশন কর্মকর্তা।

নাঈম-উল হক জানান, মৃতদেহগুলো টেকনাফ থানায় হস্তান্তর করার জন্য সেন্টমার্টিন থেকে পাঠনো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা বোঝাই ট্রলারসেন্টমার্টিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মাশরাফীর ‘ভবিষ্যৎ’ জানা যাবে এ সপ্তাহেই

পরবর্তী

আকবরদের নেতৃত্বে আল-আমিন

পরবর্তী

আকবরদের নেতৃত্বে আল-আমিন

আইএস

বাংলাদেশ কোনও জঙ্গির আশ্রয়স্থল নয়

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী, জানালেন শামা ওবায়েদ

আগস্ট ২২, ২০২৬

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT