চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ও ওয়ানডে লিগ অনুমোদন পেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৯ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার বিশ্বকাপ ট্রফি হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অকল্যান্ডে আইসিসির পরিচালনা পর্ষদের সভায় টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের প্রস্তাবনা নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসার প্রত্যাশা ছিল। হয়েছেও সেটাই। দুই সংস্করণের ক্রিকেটের জন্য দুটি ভিন্ন ভিন্ন লিগ পদ্ধতির টুর্নামেন্ট চালু করার সিদ্ধান্তে সম্মত হয়েছে সদস্য বোর্ডগুলো।

তবে বহুল আলোচিত এই লিগ টুর্নামেন্টের পয়েন্ট পদ্ধতি ও সূচির ধরন এখনও চূড়ান্ত হয়নি। ২০১৯ বিশ্বকাপের পর থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর কথা বলা হয়েছে। যাতে অংশ নেবে টেবিলের শীর্ষ ৯টি টেস্ট খেলুড়ে দেশ। লিগ পদ্ধতিতে খেলা এগোনোর পর ২০২১ সালের এপ্রিলে টেবিলের শীর্ষ দুটি দল চ্যাম্পিয়নশিপের জন্য ফাইনালে লড়বে।

অংশ নেওয়া প্রতিটি দেশ নির্ধারিত সময়ের মধ্যে ৬টি টেস্ট সিরিজ খেলবে। যার তিনটি হবে দেশের মাটিতে, বাকি তিনটি অ্যাওয়ে। প্রতিটি সিরিজে দলগুলোকে অন্তত দুটি টেস্ট খেলতেই হবে। তবে অ্যাশেজের মতো ঐতিহ্যবাহী সিরিজগুলোর কথা বিবেচনা করে সেটি ৫ টেস্টের সিরিজ পর্যন্ত টেনে নেওয়ার সুযোগ রাখা হয়েছে।

Banglabid

সেখানে ওয়ানডে লিগে অংশ নেবে ১৩ দল। ১২টি টেস্ট খেলুড়ে দেশ ও আইসিসির ওয়ার্ল্ড ক্রিকেট লিগের বিজয়ী দল লিগে অংশ নেবে। লিগ শুরু হবে ২০২০-২১ মৌসুমে। দুই বছর ধরে চলবে টুর্নামেন্ট। শেষ হবে ২০২৩ বিশ্বকাপের আগে।

নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো ৮টি সিরিজ খেলার সুযোগ পাবে। সিরিজগুলো তিন ম্যাচের হবে। এই ওয়ানডে লিগ বিশ্বকাপের বাছাইপর্ব হিসেবেও কাজ করবে। তবে টেস্টের মত ওয়ানডে লিগেরও পয়েন্ট পদ্ধতি এবং সূচি পরিকল্পনা ঠিক হয়নি এখনও।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো প্রথাগত ৫ দিনেরই রেখেছে আইসিসি। আবার ২০১৯ পর্যন্ত পরীক্ষামূলক চারদিনের টেস্টেরও অনুমোদন দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। দ্রুতই ঠিক করা হবে চারদিনের টেস্টের নিয়মকানুন। সাউথ আফ্রিকা চলতি বছর নিজেদের ‘বক্সিং ডে’ টেস্টটি জিম্বাবুয়ের বিপক্ষে চারদিনের ম্যাচ হিসেবে খেলবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটেস্ট চ্যাম্পিয়নশিপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিয়ানমারের সঙ্গে আলোচনায় জাতিসংঘের সম্পৃক্ততা চাই: ওবায়দুল কাদের

পরবর্তী

পর্দায় প্রথমবার একসঙ্গে আমির-বিরাট

পরবর্তী
আমির খান ও বিরাট কোহলি পর্দায় একসঙ্গে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় প্রথমবার একসঙ্গে আমির-বিরাট

ফের আসছে ‘স্ট্রেঞ্জার থিংগস’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আবিদা সুলতানার জন্মদিনে প্রকাশ পেল নতুন রোমান্টিক গান

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন নিষেধাজ্ঞা মানলেই শত্রু, প্রতিবেশীদের ইরানের কঠোর বার্তা

আগস্ট ২৩, ২০২৬

বিশ্বসাহিত্য কেন্দ্রের সাংস্কৃতিক সন্ধ্যায় গাইবেন এক পরিবারের ৩ জন

আগস্ট ২৩, ২০২৬

২৩ বছর অপেক্ষা? অন্তত এই বিষয়ে চান না শান্ত

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিমানবন্দরের থার্ড টার্মিনাল কবে খুলবে, জানাল সরকার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT