চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্টে ফিরবেন বলে অধিনায়কত্ব ছাড়লেন ভিলিয়ার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৬ অপরাহ্ণ ২৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ভিলিয়ার্সের ছবি, তিনি অধিনায়কত্ব ছাড়ছেন বলে মনে হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন একটা ধারণা প্রায় ভিত্তি পাচ্ছিল যে, সাদা পোশাকে হয়ত আর দেখা যাবে না এবি ডি ভিলিয়ার্সকে। কিন্তু পরিস্থিতি পাল্টাচ্ছে। সাউথ আফ্রিকান এই ব্যাটসম্যান টেস্টে ফেরার ঘোষণা দিয়েছেন। সেজন্য বিশাল একটা আত্মত্যাগও করতে হচ্ছে এবিকে। টেস্টে নিজেকে সতেজ রাখতে প্রোটিয়াদের ওয়ানডের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত বছরের জানুয়ারি থেকে টেস্ট ক্রিকেটে দেখা যায়নি ভিলিয়ার্সকে। একের পর এক নাছোড়বান্দা চোটে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছিল সাদা পোশাকের ক্রিকেটে ফেরা। সেপ্টেম্বরে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে টেস্টেও খেলার খুব একটা ইচ্ছে দেখাননি তিনি। তাতে প্রশ্নই উঠে গিয়েছিল ভিলিয়ার্সের টেস্ট ক্যারিয়ার নিয়ে।

সেসব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন ভিলিয়ার্স নিজেই। বুধবার জানিয়ে দিয়েছেন নির্বাচকরা যদি চান, তাহলে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটেও ফিরতে আগ্রহী তিনি। সেটা হতে পারে চলতি বছরের শেষে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েও। আবার বাংলাদেশের বিপক্ষে টেস্টে সিরিজেও ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন।

Banglabid

সঙ্গে এও জানিয়েছেন, প্রায় ১৮ মাসের লম্বা টেস্ট বিরতি তার জন্য বেশ কাজেই লেগেছে। এবার তিনি প্রস্তুত ফিরতে, ‘‌এই কয়দিনের বিরতিতে নিজেকে বেশ সতেজ ও পুনরুজ্জীবিত লাগছে। এবার মাঠে ফেরার পালা। আমি নির্বাচকদের জানাতে চাই, এখন থেকে তিন ফরম্যাটের ক্রিকেটেই আমাকে পাবেন। এই সময়টাতে আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে এবং নিজেকে প্রস্তুত করতে হবে। তবে যদি দলের প্রয়োজন হয় অক্টোবরেও ফিরতে পারি।’

এরপরই দিয়েছেন আত্মত্যাগের সংবাদটা। জানিয়ে দিয়েছেন ওয়ানডেতে আর অধিনায়ক থাকছেন না, ‘‌ফ্যাফ ডু প্লেসি এরইমধ্যে টেস্ট এবং টি-টুয়েন্টিতে নিজেকে যোগ্য অধিনায়ক হিসেবে প্রমাণ করেছে। সে কথা মাথায় রেখেই নির্বাচকদের জানাতে চাই, আমি আর ওয়ানডেতে অধিনায়ক থাকছি না। ছয়টি বছর ধরে রঙ্গিন পোশাকে অধিনায়কত্ব করাটা দারুণ গর্বের। ওয়ানডেতে যিনিই অধিনায়ক হন না কেন, তিনি আমার পূর্ণ সমর্থন পাবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এবি ডি ভিলিয়ার্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় বার্সেলোনা হামলার বর্বরতা

পরবর্তী

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

পরবর্তী
ইয়াসমিন ট্র্যাজেডি স্মৃতি স্মারক, চিত্রশিল্পের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইয়াসমিন ট্র্যাজেডি দিবস আজ

গরু মোটাতাজা করতে খামারির ব্যস্ততা, ঈদ সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদ সামনে রেখে গরু মোটাতাজা করতে ব্যস্ত খামারি

সর্বশেষ

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: প্রতিনিধি।

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হত্যা: পুলিশের কাছে অভিযুক্ত যুবকের আত্মসমর্পণ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT