চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিটক নিয়ে তারানা হালিমের নানা পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ১১, আগস্ট ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

অপর্যাপ্ত নেটওয়ার্ক এবং দূর্বল সেবার কারণেই ইচ্ছা থাকা সত্ত্বেও মানুষ রাষ্ট্রীয় টেলিকম প্রতিষ্ঠান টেলিটক এর সেবা গ্রহণ করেন না বলে মনে করেন খোদ ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। মাসে একবার প্রতিটি অনুবিভাগে অফিস করার ধারাবাহিকতায় বৃহস্পতিবার টেলিটকে বসেছিলেন তিনি।

টেলিটক কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর গণমাধ্যমকে প্রতিমন্ত্রী জানান, নেটওয়ার্ক উন্নয়নসহ শিগগিরই টেলিটকের সেবার মান উন্নত করা হবে। এর জন্য চব্বিশ ঘন্টা কলসেন্টার, কাস্টমার সেন্টার, মোবাইল ব্যাংকিং চালুর পাশাপাশি বিপণন বিভাগকে ঢেলে সাজানোর কথা বলেন তিনি।

তারানা হালিম বলেন, দেশের একটি প্রতিষ্ঠান হিসেবে টেলিটকের সেবা গ্রাহকরা নিতে চান। কিন্তু এখানে সমস্যা একটাই – নেটওয়ার্ক।

Banglabid

‘আমরা যেন বলতে পারি, বর্তমান সরকারের মেয়াদকালে আমরা টেলিটককে স্বাবলম্বী করতে সক্ষম হয়েছি,’ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি আমার জন্যও বড় এক চ্যালেঞ্জ। আমি চাই, দু’বছরের মধ্যে কোনো বাড়তি সুবিধা না দিয়ে, কোনো পক্ষপাতদুষ্ট আচরণ না করে আমরা টেলিটককে প্রতিযোগিতামূলক বাজারের উপযুক্ত করে তুলবই।’

নিজের ফোনে টাকা রিচার্জ করে টেলিটকে বিকাশ সেবার উদ্বোধনও করেন প্রতিমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিটকতারানা হালিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তিনি আর অভিনয় করবেন না’

পরবর্তী

জঙ্গিবাদ নির্মূল করতে প্রাথমিকে পাঠক্রম সংশোধন হবে

পরবর্তী

জঙ্গিবাদ নির্মূল করতে প্রাথমিকে পাঠক্রম সংশোধন হবে

ফেরদৌসী প্রিয়ভাষিণীকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও হাসপাতালে জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নাবিল

আগস্ট ২১, ২০২৬
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছবি: সংগৃহীত।

মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছে ফ্রান্স ও সুইজারল্যান্ড

আগস্ট ২১, ২০২৬

খেলাপি ঋণ আদায়ে নতুন নীতিমালায় কী আছে?

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবার সিআইসির মহাপরিচালক নারী কর্মকর্তা

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT