চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টেডি বিয়ার’ মেসির শাস্তি কমানো ‘ঠিক হয়নি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১০, মে ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ম্যারাডোনা-মেসিতে ঝামেলা হয়েছে, এমন খুব একটা শোনা যায় না। ম্যারাডোনাও পারতপক্ষে মেসিকে ঘাটতে যান না। কিন্তু ফিফার আপিল কমিটি থেকে মেসির শাস্তি উঠে যাওয়ায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলছেন, ‘এটা ঠিক হয়নি।’ একই সঙ্গে মেসিকে তিনি ‘টেডি বিয়ার’ বলে সম্বোধন করেছেন।

ম্যারাডোনা মেসির শাস্তি কমার বিপক্ষে থাকলেও অধিনায়ক দলে ফিরে আশায় সন্তোষ প্রকাশ করেছেন।

‘সে এমন আচরণ করার মতো খেলোয়াড় নয়। আমি তাকে এক বছর সামলিয়েছি। ফুটবলারের চেয়ে তাকে বেশি টেডি বিয়ার মনে হয়।’ রেডিও লা রিডকে বলেন ম্যারাডোনা।

Banglabid

‘পর্যাপ্ত প্রমাণের অভাবে’ আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় ফিফার আপিল কমিটি। ৫ মে এই রায় ঘোষণা করা হয়। দলের হয়ে রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে পরের ম্যাচগুলোতে খেলতে পারবেন তিনি।

গত মাসে চিলির বিপক্ষে সহকারী রেফারিকে ‘অশ্রাব্য’ গালি দেয়ার অভিযোগে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয় মেসিকে। এরমধ্যে এক ম্যাচে মাঠের বাইরে থাকতে হয় ফুটবল জাদুকরকে।

ম্যারাডোনা মনে করেন শাস্তি উঠে যাওয়ায় অপরাধপ্রবণ খেলোয়াড়রা লাই পাবেন, ‘তারকা খেলোয়াড়দের সঙ্গে ফিফা বরাবরই এমন করে। যারা মাঠে এমন আচরণ করে, তারা এই রায়ে উৎসাহ পাবে।’

Reneta

যারা মেসিকে মাঠে ফিরিয়ে আনতে ভূমিকা রেখেছেন, ম্যারাডোনা তাদের সাধুবাদ জানান, ‘মেসির নিষেধাজ্ঞা ওঠাতে যারা কাজ করেছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাতেই হবে।’

‘একজন আর্জেন্টাইন হিসেবে এই সিদ্ধান্তে আমি খুশি। আমরা আবার বিশ্বকাপের স্বপ্নে ফিরতে পারি।’

এই মুহূর্তে কনমেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। এই অবস্থায় দলের সেরা তারকাকে হারানোয় বেকায়দায় পড়ে দেশটির ফুটবল ফেডারেশন। রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলতে হলে পয়েন্ট টেবিলে চারের মধ্যে থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-ম্যারাডোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিলেটে ঘর ভাড়া নিতে গিয়েছিল ধর্ষণে অভিযুক্ত সাফাত

পরবর্তী

টাঙ্গাইলে ‘ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু’

পরবর্তী

টাঙ্গাইলে ‘ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু’

শাবানা আজনি

হোস্টন উৎসবে ‘সেরা অভিনেত্রী’ শাবনা আজমি

সর্বশেষ

ছবি: আল জাজিরা।

বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদের মার্কিন ভিসা নীতির বিরুদ্ধে অধিকার সংগঠনগুলোর মামলা

আগস্ট ১৯, ২০২৬

ঢাকার যে ৮ জোনে চলবে অটোরিকশা

আগস্ট ১৯, ২০২৬

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে যে ঘটনায় ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রথমবারের টাটার এজিএম হলো না

আগস্ট ১৯, ২০২৬

সালিশে এক নারীকে প্রহার করলেন ইউপি চেয়ারম্যান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT