চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্রনাথের আর্ট গ্যালারি পরিদর্শনে স্মৃতিকাতর রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৮
বাংলাদেশ, শিল্প সাহিত্য
A A
রোহিঙ্গা

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার পরিবারের সদস্যরা ভারতের শিলংয়ে ব্রুকসাইড বাংলো পরিদর্শন করেছেন। নোবেল জয়ী বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালে এখানে কিছুদিন অবস্থান করেছিলেন।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে মুক্তিবাহিনীর সাব-সেক্টর কমান্ডার ও বর্তমানের রাষ্ট্রপতি আবদুল হামিদ ৪৭ বছর পর শুক্রবার এখানে এসে স্মৃতিকাতর হয়ে পড়েন।

রাষ্ট্রপতি বাংলোর ভেতরে প্রবেশ করে টেবিলে রাখা গীতাঞ্জলি থেকে বাংলায় কিছু কবিতা আবৃত্তি করেন।

সেখানে দেয়ালে হাতে লেখা মূল কবিতার চরণ ঝোলানো রয়েছে। এরপর রাষ্ট্রপতি একঝলক কবির ব্যবহৃত বিছানা এবং গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। এই গ্যালারিতে আর্ট শিক্ষার্থীদের আঁকা পেইন্টিং রয়েছে।

এখানে অধ্যায়রনরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি নির্বাচিত দল ব্রুকসাইড বাংলোতে আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

রবীন্দ্রনাথ বিভিন্ন সময় শিলং ভ্রমণ করেন। ১৯১৯ সালে শিলং ভ্রমণে এসে তিনি রিলবংয়ের ব্রুকসাইডে আসাম টাইপ বাংলোতে অবস্থান করেন। এটি পরে মেঘালয় আর্ট অ্যান্ড কালচার বিভাগের অধীনে চলে যায়। ব্রুকসাইড ভবন অনেক পরে রবীন্দ্রনাথ ঠাকুর আর্ট গ্যালারিতে রূপান্তরিত হয়। যা এখনো মেঘালয় আর্ট অ্যান্ড কালচার বিভাগের তত্ত্বাবধানেই রয়েছে।

Reneta

রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৯ সালের অক্টোবরে শিলং এসে এই ব্রুকসাইড বাংলোতে উঠেছিলেন। এটি বর্তমানে রবীন্দ্রনাথ আর্ট গ্যালারি, যা বর্তমানে মেঘালয় সরকারের শিল্প ও সাহিত্যের প্রাণকেন্দ্র। কবিগুরু এখানেই তার বিখ্যাত ধ্রুপদী উপন্যাস শেষের কবিতা লেখেন।

পরিদর্শনকালে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিনী রাশিদা খানম, সংশ্লিষ্ট সচিবগণ এবং পরিবারের অন্যান্য সদস্যরাও ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রাষ্ট্রপতিশিলং
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT