চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টির উইকেট মনে হয়নি বিজয়ের কাছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ২২, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট সানরাইজার্সের দেয়া মাত্র ৯৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে রীতিমতো ঘাম ছুটেছে কুমিল্লা ভিক্টোরিয়ানের। বলতে গেলে প্রতি ওভারে ৫ রান করে তুলতে সংগ্রাম করতে হয়েছে ব্যাটারদের। এতে বুঝতে বাকি থাকে না বিপিএলে মিরপুরের উইকেট কেমন ছিল। সিলেটের ওপেনার এনামুল হক বিজয়ের কাছে মনে হয়নি এটা টি-টুয়েন্টির উইকেট।

ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘উইকেট টি-টুয়েন্টির মতো আমাদের মনে হয়নি। এখানে ব্যাটসম্যানদের জন্য কঠিন রান করা। উইকেটে টার্ন ছিল, একটু ভেজা ছিল যে কারণে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি, এটা সত্যি। দুইটা দলই একইভাবে খেলেছে, কঠিন মনে হয়েছে আমার কাছে। সবার কাছেই মনে হয়েছে উইকেট একটু টাফ ছিল। টি-টুয়েন্টিতে এরকম উইকেট থাকলে রান বের করা একটু কঠিন।’

কুড়ি ওভারের ক্রিকেটে রান দেখতে চায় সবাই। সেই দাবি মেটাতে পারছে না শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট। শুক্রবার উদ্বোধনী ম্যাচে রান হয়েছিল ১২৫। সন্ধ্যার ম্যাচে অবশ্য বড় স্কোরই (১৮৩) হয়েছিল। ওই ম্যাচের পর আবারও রানখরা। একশর কম স্কোর। টি-টুয়েন্টির জন্য আদর্শ নয়; সেটি বলাই যায়।

Banglabid

শনিবার মিরপুরে সারাদিন রোদের দেখা মেলেনি। কুয়াশা ও মেঘের চাদরে নেমে আসে অন্ধকার। জ্বালানো হয় ফ্লাডলাইট। তারপরও অন্ধকারেই থাকেন ব্যাটাররা। কুমিল্লার বিপক্ষে একশর কম পুঁজি নিয়েও দুর্দান্ত লড়াই করে সিলেট।

শেষ অবধি ২ উইকেটে জিতে বিপিএল অভিযান শুরু করেছে কুমিল্লা। ৯৭ রানের ছোট লক্ষ্যে তাড়ায় বেশ বেগে পেতে হয়েছে দুইবারের চ্যাম্পিয়ন দলটিকে। সিলেটের পেসার কেসরিক উইলিয়ামসের দুটি ওয়াইড ডেলিভারি সহজ করে দেয় কুমিল্লার পথ। ৮ বল ও ২ উইকেট হাতে রেখে জয় পায় দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সবঙ্গবন্ধু বিপিএল-২০২২বিজয়মুস্তাফিজসিলেট সানরাইর্জাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লাঞ্ছিত ইমন, নিজ মুখেই বললেন ঘটনা

পরবর্তী

এভারটনে যাবেন না ‘খুশি’ মরিনহো

পরবর্তী
ম্যানেজার ফুটবল মাঠে বল ধরছেন, আবহাওয়া বৃষ্টিপাতের মধ্যে. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারটনে যাবেন না ‘খুশি’ মরিনহো

অরণ্যপ্রাণী বানরের দল জঙ্গলের জাল থেকে ঝুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বানরের সন্ধানে পুলিশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT