চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ-ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৩ অপরাহ্ণ ২৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেট প্রচলনের দেড় দশক পেরলেও ইংল্যান্ডের বিপক্ষে ছোট সংস্করণে খেলেনি বাংলাদেশ। দুদলেরই অপেক্ষা ফুরাচ্ছে। বিশ্বকাপের মঞ্চে বুধবার থ্রি লায়ন্সদের মুখোমুখি হবে টিম টাইগার্স। আবুধাবিতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল চারটায়।

সুপার টুয়েলভে দুদলই খেলেছে একটি করে ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে শুরু করেছে ইয়ন মরগানের দল। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদের দল শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ তৈরি করেও সহজ দুটি ক্যাচ মিসের মাশুল গুণে ম্যাচ হাতছাড়া করেছে।

টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান দল ইংল্যান্ড। বাংলাদেশের বর্তমান অবস্থান অষ্টম। ইংলিশদের অবশ্য ভয় করছে না টিম টাইগার্স। ম্যাচের আগেরদিন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানালেন, ক্যারিবিয়ানদের গুঁড়িয়ে দেয়া দলটির বিপক্ষে সাহস নিয়ে খেলবে দল।

Banglabid

‘জেতার সম্ভাবনা নিয়ে প্রশ্নটা আশ্চর্যের। অবশ্যই যেকোনো দলকে আমরা হারাতে পারি, এই বিশ্বাস নিয়ে এখানে এসেছি। বাছাইয়ে কঠিন গ্রুপ পেরিয়ে এসেছি। সেখানে একটু স্নায়ু চাপও ছিল। এখন আমরা মূলপর্বে এসেছি। আমরা এখানে শুধু সংখ্যা বাড়াতে আসিনি। আমরা বিশ্বাস করি, নিজেদের দিনে যেকোনো দলকে হারাতে পারি।’

‘আমরা বিশ্বকাপের কোনো দলকে ভয় পাই না। ইংল্যান্ড খুবই শক্তিশালী ব্যাটিং দল। ওরা আগ্রাসী ক্রিকেট খেলবে। আমরা এখানে এসেছি প্রতিযোগিতা করতে, জিততে। এটাই করার চেষ্টা করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরব আমিরাতটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশমরগানমাহমুদউল্লাহলিড স্পোর্টসসুপার টুয়েলভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ: প্রভোস্টের পদত্যাগ দাবি

আগস্ট ১৭, ২০২৬
ছবি: মিশরে হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক।

হামাস নেতাদের সঙ্গে কুশনারের বৈঠক, গাজায় কী চায় যুক্তরাষ্ট্র?

আগস্ট ১৭, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে নতুন বার্তা ভারতের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT