চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকে থাকার যুদ্ধে পাকিস্তানের পুঁজি ৩০৮

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ২৩, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘এই পাকিস্তানকে বোঝা বড় জটিল…একদিন সেই খেলে তো আরেকদিন ফ্লপ!’, টুইটারে এক পাকিস্তানি ভক্তের কমেন্টস একরমটাই। আসলেই তাই। এবারের বিশ্বকাপ জুড়ে যে মিডলঅর্ডার নিয়ে ভুগেছে দলটি, সেই মিডলঅর্ডারের কল্যাণেই সাউথ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট ৩০৮ রানের দারুন এক সংগ্রহ গড়ল সরফরাজ আহমেদের দল!

লর্ডসে টস জিতেছিলেন সরফরাজ। সিদ্ধান্ত নিলেন ব্যাটিংয়ের। তার সিদ্ধান্ত যৌক্তিক প্রমাণ করলেন দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান। ওপেনিংয়ে ১৪.৫ওভারে  রান এল ৮১!

তবে দুই ছোবলে দুই ব্যাটসম্যানকেই সাজঘরে ফেরত পাঠান ইমরান তাহির। এর মধ্যে ইমামের ক্যাচ নিয়ে বেশ হইচই। নিজের বোলিংয়ে এমনই এক ক্যাচ ধরেছেন এই লেগস্পিনার যে তা এই বিশ্বকাপের সেরা ক্যাচ কিনা সেটা নিয়েই এখন যত আলোচনা।

প্রথমে ফেরেন ফখর। তার রান ৪৪। কাকতালীয় ভাবে ৬ ওভার পর যখন ইমাম ফেরেন তার নামের পাশেও ৪৪ রান। দুজনেই আবার তাহিরের শিকার!

দুই ওপেনার ফেরার পর দ্রুত ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ (২০)। তাকে ফেরান অলরাউন্ডার আন্দিলে ফেলুকোয়ও। এরপর শোয়েব মালিকের জায়গায় দলে ডাক পাওয়া হারিস সোহেলকে নিয়ে মিডলঅর্ডারের ভিত গড়ে তোলেন বাবর আজম। চতুর্থ উইকেট জুটিতে আসে ৮১ রান।

বাবর দারুণ খেলেও ইনিংস বড় করতে পারেননি। আবারো আউট হন হাফসেঞ্চুরির পর। ৮০ বলে ফেরেন ৬৯ করে। অন্যপ্রান্ত সামলানো হারিস সোহেল বিশ্বকাপে প্রথম ম্যাচেই পেয়েছেন ফিফটি। একদম শেষদিকে আউট হয়েছেন ৫৯ বলে ৮৯ রান করে! ১৫ বলে ২৩ রানের ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলের স্কোর ৩০০ ছাড়াতে ভূমিকা রাখেন ইমাদ ওয়াসিম।

প্রোটিয়াদের হয়ে সেরা বোলার লুনগি এনগিডি। ৬৪ রানে নিয়েছেন ৩ উইকেট। ৪১ রান খরচায় ২ উইকেট পেয়েছেন ইমরান তাহির।

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারীর অবেতনমূলক কাজের স্বীকৃতি কোন পথে?

পরবর্তী

সময় মাত্র ০.৫২ সেকেন্ড

পরবর্তী

সময় মাত্র ০.৫২ সেকেন্ড

মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানের প্যান্ডেল ভেঙে ১৪ জনের মৃত্যু

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT