চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিকা না দেয়ায় নারী স্বাস্থ্যকর্মীকে মারধর করলেন আ.লীগ নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২০ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২১
জনপদ, নেত্রকোনা
A A

নেত্রকোনায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে নারী স্বাস্থ্যকর্মীকে মারধরের অভিযোগে আটপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

জেলার আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে গত বুধবার রাতে।

ইউনিয়নের রূপচন্দ্রপুর গ্রামের স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তারকে মারধর করার অভিযোগ এনে বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. শরীফ আহমেদ।

Banglabid

আটপাড়া থানার ওসি মো. জাফর ইকবাল সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও স্বাস্থ্য কর্মীকে মারধরের অভিযোগে মামলাটি দায়ের হয়। ঘটনার পরপরই আসামি পালিয়েছে। তবে আমরা গ্রেফতারের চেষ্টা চালিয়েছি।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শেখ নূর মোহাম্মদের মুঠোফোনে একাধিকবার ফোন করেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শংকর কুমার রায় বলেন, গত বছরের ডিসেম্বরে হাম রুবেলার টিকা দেওয়া শুরু হয়। তখন ওই নেতার নাতি বাড়ি ছিল না। পরে বাড়ি আসলে ওই শিশুকে টিকা দেয়া হয়েছে পার্শ্ববর্তী কেন্দ্রে। কিন্তু বুধবার দুপুরে পুনরায় টিকাদান করার সময় সুরাইয়াকে শাসাতে আসেন ওই নেতা। বলেন, তার নাতিকে টিকা কেন দেয়নি। এরপরে কেন তার বাড়িসহ অন্য বাড়িতে যায় না এসব বলতে থাকে। এগুলোর জবাব দিতে থাকলে তার উপর হাত উঠায়। নিজের মাফলার দিয়ে সুরাইয়ায় গলায় পেঁচিয়ে বলে এভাবে পুকুরে ফেলে মেরে ফেলব।

Reneta

অন্যদিকে লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, জেলার আটপাড়ার স্বরমুশিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মহিলা স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তার রূপচন্দ্রপুর গ্রামের পূর্বপাড়া খা বাড়িতে মঙ্গলবার হাম রুবেলা টিকা দেয়ার কথা ছিল। ওই দিন সুরাইয়া আক্তার যেতে পারেননি। পরে বুধবার ওই গ্রামে টিকা প্রদান করতে গেলে শেখ নূর মোহাম্মদের সাথে তার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে নূর মোহাম্মদ উত্তেজিত হয়ে স্বাস্থ্যকর্মী সুরাইয়া আক্তারকে মারধর করেন। এসময় তার সাথে থাকা সহকারীকেও মারধর করেন নূর মোহাম্মদ।

বিষয়টি জানাজানি হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

আটপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ আহম্মেদ জানান, বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনার জনস্বাস্থ্য সেবায় বিঘ্ন ঘটবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ নেতানেত্রকোনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এসএসএলকমার্জ এবং ইউনিয়ন পে ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর

পরবর্তী

জেমসের চোখে ‘রুপালি পর্দার মাস্টার’ জয়া!

পরবর্তী

জেমসের চোখে ‘রুপালি পর্দার মাস্টার’ জয়া!

কোনালকে নায়িকা বানাতে চেয়েছিলেন নায়করাজ রাজ্জাক

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT