চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন প্রশাসনের ইচ্ছায় পড়ালেখায় শৃঙ্খলা আনতে টিএসসিতে সান্ধ্যআইন

নাসিমুল শুভ নাসিমুল শুভ
৫:০৫ অপরাহ্ণ ২১, অক্টোবর ২০১৭
শিক্ষা
A A
টিএসসিতে সান্ধ্যআইনের সময় শিক্ষার্থীদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রাত আটটার মধ্যে সকল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে তাদের কার্যক্রম সম্পন্ন করার নতুন নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নারী কর্মীদের টিএসসিতে অবস্থানে আলাদা ধরণের নিয়ম মানতে বাধ্য করারও অভিযোগ উঠেছে।  এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা সমালোচনা করছেন জোরেশোরে। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন নিয়ম শৃঙ্খলা আর শিক্ষার্থীদের পড়ালেখাকেই বেশী গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা।

শনিবার এ বিষয়ে টিএসসির পরিচালক এ এম এম মহিউজ্জামান চৌধুরী চ্যানেল আই অনলাইনকে বলেন: বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এসেছে, তাই নতুন নিয়ম-নির্দেশনা আসা স্বাভাবিক। কর্তৃপক্ষ চায় না ওরা পড়ালেখা বাদ দিয়ে কেবল সংগঠন করুক। আর টিএসসিতে কিছুটা নিয়ম-শৃঙ্খলারও দরকার আছে। শৃঙ্খলা নিশ্চিত করতেই এই নোটিশ।

তিনি বলেন: বিশ্ববিদ্যালয় এবং নগরীর সাংস্কৃতিক-সামাজিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি জায়গা টিএসসি। এখানে অনেকগুলো সংগঠন রয়েছে এবং এসব সংগঠনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করছে। সিমেস্টার পদ্ধতির ভেতরে থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা টিএসসিতে থাকে। কর্তৃপক্ষ চায় না ওরা পড়ালেখা বাদ দিয়ে কেবল সংগঠন করুক।

Banglabid

২০১৪ সালের নির্বাচনকালীন সহিংসতার পর রাত ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) গেটে তালা দেয়ার নিয়ম চালু করেছিলো তৎকালীন প্রশাসন। এখন দেশে সেরকম কোনো জরুরি পরিস্থিতি কিংবা নিরাপত্তা সংকট না থাকলেও ১৭ অক্টোবর টিএসসির সব সংগঠনে রাত ৮টার পর কার্যক্রম চালানো যাবে না বলে নোটিশ পাঠানো হয়।

সদ্য নিয়োগপ্রাপ্ত উপাচার্যের নির্দেশনা অনুযায়ী এ নোটিশ জারি করা হয় বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী। তবে দায়িত্ব ছাড়ার মাত্র দু’দিন আগে সংগঠনগুলোর কাছে পাঠানো নোটিশে নিজের নাম উল্লেখ থাকায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

অধ্যাপক আমজাদের জায়গায় নতুন প্রক্টর হিসেবে রোববার দায়িত্ব গ্রহণ করবেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. একে এম গোলাম রব্বানী। নোটিশের বিষয়ে অবগত হয়ে সংগঠন এবং শিক্ষার্থীদের কোনো অভিযোগ থাকলে তা আমলে নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।টিএসসিতে সন্ধ্যার সময় শান্তিপূর্ণ পরিবেশ, আলো জ্বলজ্বল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

চ্যানেল আই অনলাইনকে ড. রব্বানী বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণ করবো রোববার। জারি করা নোটিশ বিষয়ে অবগত হয়ে তারপরে এ ব্যাপারে মন্তব্য করা উচিৎ হবে। তবে প্রক্টর হিসেবে ছাত্র-শিক্ষকের মঙ্গলের জন্য প্রয়োজনীয় যা করণীয় তাই করার চেষ্টা করবো।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যুগের সূচনা উপলক্ষে আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনের সাম্প্রতিক এই নোটিশ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। সংগঠনগুলোর জন্য নোটিশ জারি করা হলেও গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে টিএসসির ভেতরের প্রাঙ্গণ থেকেও ছেলে-মেয়েদের বের করে দেয়া হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

টিএসসি’র দোতলার সাংস্কৃতিক সংগঠন প্রভাতফেরী’র কর্মী সৈয়দা নীলিমা দোলাকে গতকাল রাত ৯ টার দিকে কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন কর্মচারীরা। সুফিয়া কামাল হলে থাকা সংগীত বিভাগের এই শিক্ষার্থী বলেন: সংগঠনের কক্ষে এসে কর্মচারীরা আমাকে বের হয়ে যেতে বলেন। তখন কয়েকজন ছেলেও ওই কক্ষে ছিলো। আমাকে বলা হয় ওনারা থাকলে সমস্যা নেই কিন্তু আপনাকে চলে যেতে হবে। এটাই নতুন নিয়ম।

১৭ অক্টোবর নোটিশ জারির পরও সংগঠনের কক্ষে কেন অবস্থান করছিলেন, এমন প্রশ্নের জবাবে এই শিক্ষার্থী বলেন: বিশ্ববিদ্যালয়ে নিজের হলের পর সবচেয়ে নিরাপদ এবং প্রাণখুলে নিজের মতো থাকার জায়গা টিএসসি। আমি রাত ৯টা-সাড়ে ৯টা পর্যন্ত এখানে থেকে অভ্যস্ত। সাড়ে ৯ টায় হল বন্ধ হয়ে যায় বলে এমনিতেই মেয়েরা রাতে এখানে থাকে না। যাদের নিজেদের বাসা আছে তারা চাইলে নিজের ইচ্ছামত সময় পর্যন্ত এখানে থাকলে সমস্যা কোথায়?

শিক্ষার্থীদের অভিযোগ নতুন নোটিশ জারির পর শুধু সংগঠন নয় সংগঠনের বাইরে টিএসসির সর্বত্রই চলছে নতুন খবরদারি। এই খবরদারির কারণে শুক্রবার ৮ টার কয়েক মিনিট পরে বন্ধুদের নিয়ে বের হয়ে আসতে বাধ্য হন বলে অভিযোগ করেছেন টেলিভিশন,ফিল্ম এবং ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী নাসরিন আক্তার পপি।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: রাত তখন ৮ টার একটু বেশি। আমরা কয়েকজন বন্ধু-সিনিয়র টিএসসির ভেতরে বসে আড্ডা দিচ্ছিলাম। এসময় টিএসসির কর্মচারীরা এসে বললেন এখন বের হয়ে যেতে হবে। এখন থেকে নাকি এটাই নতুন নিয়ম!

এরকম নতুন নিয়মের বিষয়ে জানতে চাইলে টিএসসির পরিচালক এ এম এম মহিউজ্জামান চৌধুরী বলেন: নোটিশে কোথাও এ ব্যাপারে নির্দেশনা নেই। বাইরে বসাদের উঠিয়ে দেয়াটা নোটিশের অপব্যাখ্যা বা ভুল প্রয়োগ। এরকম কোনো নির্দেশনা দেয়া হয়নি।

টিএসসির সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো নোটিশে লেখা হয়: ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সকল সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোকে আদিষ্ট হয়ে জানাচ্ছি যে, বিবিধ বিবেচনায় নিরাপত্তার স্বার্থে আপনাদের নিজ নিজ সকল প্রকার অফিস কার্যক্রম সকাল ৯টা হতে রাত্রি ৮ টার মধ্যে শেষ করতে হবে। কাজের স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাত্রি ১১ টা পর্যন্ত শিথিল করা যেতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিএসসিঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মালয়েশিয়ায় ভূমিধসে ৩ শ্রমিক নিহত, নিখোঁজ বাংলাদেশি

পরবর্তী

‘রোহিঙ্গা সমস্যা সমাধানের সুযোগ সরকার শুরুতেই নষ্ট করেছে’

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক নেতারা রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘রোহিঙ্গা সমস্যা সমাধানের সুযোগ সরকার শুরুতেই নষ্ট করেছে’

লিবিয়ায় গাদ্দাফির পতনের ছয় বছর উপলক্ষে এক স্মরণসভা. Channel i News - চ্যানেল আই নিউজ

গাদ্দাফি পতনের ছয় বছর: লিবিয়া কি অনুতপ্ত?

সর্বশেষ

সিরিয়ার গোপন পারমাণবিক অধ্যায়ে নতুন মোড়, তদন্তে জাতিসংঘ

আগস্ট ১৯, ২০২৬

বাড়ছে ছাদকৃষির পরিধি, মানসম্মত কৃষি উপকরণ নিয়ে চ্যালেঞ্জ

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্ত দীপু মনি

আগস্ট ১৯, ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির দৃশ্য, রাস্তায় যানবাহন ও রিকশা চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে যে হালচাল

আগস্ট ১৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন স্বচ্ছভাবে করতে চান ইসি

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT