চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিআই দুর্নীতির ধারণা সূচক প্রকাশ, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
দুর্নীতির ধারণা সূচক-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-বাংলাদেশ

দুর্নীতির ধারণা সূচকে ৪ ধাপ পিছিয়ে এবার বাংলাদেশ এখন ১৩তম অবস্থানে, আগের বছর যা ছিল ১৭। অর্থাৎ সূচক অনুসারে, বাংলাদেশে দুর্নীতি বেড়েছে। সূচক অনুসারে ১ নম্বরে থেকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ এখন সোমালিয়া।

বার্লিনভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত ২০১৮ সালের দুর্নীতির বৈশ্বিক ধারণা সূচকে (করাপশন পারসেপশন ইনডেক্স বা সিপিআই) এ তথ্য উঠে এসেছে।

আজ মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) কার্যালয়ে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একযোগে বাংলাদেশেও প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

দুর্নীতি ধারণা সূচক, ২০১৮ অনুযায়ী সূচকের ০-১০০ এর স্কেলে বাংলাদেশের স্কোর ২৬, যা ২০১৭ সালের তুলনায় ২ পয়েন্ট কম।

সূচকে মোট ১৮০টি দেশ রয়েছে। এর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া। দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে সিরিয়া ও সাউথ সুদান এবং তৃতীয় সর্বনিম্ন অবস্থানে ইয়েমেন ও নর্থ কোরিয়া।

তালিকার নিম্নক্রম অনুযায়ী, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, যা ২০১৭ এর তুলনায় ৪ ধাপ নিচে এবং ঊর্ধ্বক্রম অনুযায়ী ১৪৯তম, যা ২০১৭ এর তুলনায় ৬ ধাপ অবনতি। ২০১৭ সালের নিম্নক্রমে বাংলাদেশের অবস্থান ছিল ১৭তম এবং ঊর্ধ্বক্রমে ছিল ১৪৩তম।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পরে আছে শুধু আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ২৫ নম্বরে স্থান পেয়েছে।

চলতি বছর একই স্কোর পেয়ে বাংলাদেশের সঙ্গে নিম্নক্রম অনুযায়ী ১৩তম অবস্থানে যৌথভাবে আরও রয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডা।

এশিয়ার মধ্যে সর্বনিম্ন স্কোর পেয়েছে নর্থ কোরিয়া।

সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে রয়েছে ডেনমার্ক। দ্বিতীয় হয়েছে নিউজিল্যান্ড। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন ও সুইজারল্যান্ড।

ট্যাগ: দুর্নীতিলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেমন সাড়া ফেললো ‘স্বর্ণমানব ২’?

পরবর্তী

প্রিয়াঙ্কার স্বামীর দিকে এ কার নজর?

পরবর্তী

প্রিয়াঙ্কার স্বামীর দিকে এ কার নজর?

ডিএমপি-সিআইএমএস-সিসিটিভি ক্যামেরা

মহানগরীর ৮০ লাখ নাগরিকের তথ্য পুলিশের আধুনিক ডেটাবেজে

সর্বশেষ

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬

প্লাস্টিক উৎপাদনকারীদেরও দায়িত্ব নিতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাকো নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার ঘোষণা এক সদস্যের

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT