চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে প্রচারণায় বাধা ও হামলা-মামলার অভিযোগ বিএনপির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ২৫, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
টাঙ্গাইল

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থী হামলা-মামলা, হয়রানি এবং নির্বাচনী প্রচার-প্রচারণায় সরকার দলীয় লোকজনের প্রতি বাধা দেয়ার অভিযোগ করেছেন।  মঙ্গলবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে পৃথক দুটি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তারা।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের বিএনপি প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লুৎফর রহমান খাঁন আজাদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় সরকারদলীয় কয়েক হাজার বহিরাগত সন্ত্রাসী অবস্থান নিয়েছে। এসব সন্ত্রাসীরা গ্রামে গ্রামে অবস্থান নিয়ে বিএনপির সমর্থক ও সাধারণ ভোটারদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছে।

লিখিত অভিযোগে তিনি জানান, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান খানের ছেলে ও টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলার আসামী সহিদুর রহমান খান মুক্তিসহ অন্যান্য ফেরারী আসামীরা নির্বাচনী এলাকায় অবস্থান নিয়ে প্রকাশ্যে বিএনপি নেতাকর্মীদের মারধর ও সাধারণ ভোটারদের হুমকি প্রদর্শন করছেন। গতকাল সোমবার বিকেলে লুৎফর রহমান খাঁন আজাদ কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নামলে হামিদপুরে পৌছলে সরকারদলীয় লোকজন হামলা চালিয়ে মাইক্রোবাস ভাংচুর করে।

Banglabid

এছাড়াও গত কয়েকদিনে তার নির্বাচনী এলাকায় একাধিক গায়েবি মামলায় বিএনপির অন্তত চারশ’ নেতাকর্মীকে আসামী করায় তারা ঘরে থাকতে পারছে না। দিনের বেলায় সন্ত্রাসীদের হামলা আর রাতের বেলায় পুলিশ ঘরে ঘরে তল্লাশী চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এক লিখিত অভিযোগে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মাহমুদুল হাসান অভিযোগ করেন, গতকাল সোমবার বিকেলে সদর উপজেলার আনেহুলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। জনসভার আগেই স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগের ৫০/৬০ জন লোক হামলা চালায়। এ সময় তারা জনসভার মঞ্চ ও চেয়ার ভাংচুর করে জনসভা পণ্ড করে দেয়। গত কয়েকদিনে একাধিক গায়েবি মামলায় বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আসামী করা হয়েছে। বিভিন্ন স্থানে হামলা ও প্রচারযন্ত্র ভাংচুরসহ নানাভাবে নির্যাতন ও পুলিশী হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ করা হয়। এসব ঘটনায় রিটানিং কর্মকর্তা ও পুলিশ সুপারের কাছে তাৎক্ষণিক প্রতিকার চেয়েও পাওয়া যায়নি। এ ব্যাপারে আজ রিটানিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হবে বলে জানান তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় নির্বাচনজাতীয় সংসদ নির্বাচনটাঙ্গাইলনির্বাচনবিএনপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজীবন নৌকার পক্ষেই কাজ করে যাবো: রিয়াজ

পরবর্তী

সিইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বৈঠক বর্জন ঐক্যফ্রন্টের

পরবর্তী
সিইসি

সিইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে বৈঠক বর্জন ঐক্যফ্রন্টের

নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগে আট কোটি টাকাসহ ব্যবসায়ী আটক

সর্বশেষ

ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT