টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত

চ্যানেল আই অনলাইন এর অফিসে অনেক মানুষ ভিড় করে, বাংলা ভাষায় সংবাদ ও তথ্যের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ৪ জন। তাদের ঢাকা মেডিকেলে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এলাঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাস টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই শিশুসহ ৪জন নিহত হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় আরো ৪ জন মারা যায়।
নিহতরা হলেন ভুলু মিয়া, রায়হান, শুভ, মমতাজ বেগম, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের সিকিউরিটি গার্ড সোহেল রানা, মেহেদী, ১৪ বছরের বালিকা শম্পা খাতুন এবং বিজি প্রেসের কর্মী ওয়াসিম উদ্দীন।
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।






