চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে ইমামদের সেমিনার

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৪:৩৯ অপরাহ্ণ ২০, মে ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ভূঞাপুর ইমাম পরিষদের উদ্যেগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার বিভিন্ন মসজিদের ৬ শতাধিক ইমামদের অংশগ্রহণে সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে ইমামদের করণীয় সম্পর্কে আলোচনা ও দিক নির্দেশনা দেয়া হয়।

শনিবার উপজেলাস্থ স্বাধীনতা কমপ্লেক্সের হল রুমে এই সেমিনারের আয়োজন করা হয়।

ইসলাম কখনো জঙ্গিবাদ, নাশকতা ও হত্যা সমর্থন করেনা জানিয়ে বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম; কোরআন হাদীসের বিভিন্ন আয়াতের অপব্যখ্যা করে কেউ যাতে ইসলামকে কলঙ্কিত না করতে পারে সেজন্য ইমাম সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

যারা ইসলামের নাম ব্যবহার করে এই ধরণের কর্মকাণ্ড করছে তাদেরকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হয়। এছাড়া সমাজের বিভিন্ন অপকর্ম ও জঙ্গিবাদ রুখতে প্রশাসন, রাজনীতিবিদদের সঙ্গে ইমামদের সমন্বয় ও সুসম্পর্ক বজায় রাখার জন্য জোর তাগিদ দেয়া হয়।

ভূঞাপুর ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূঞাপুর পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম কাউসার চৌধুরী, পৌর সভার প্যানেল মেয়র ছাত্তার খান ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

তবে অনুষ্ঠানের অধিকাংশ সময় বিশেষ অতিথি ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ একেএম কাউসার চৌধুরী প্রায় পুরো অনুষ্ঠান ঘুমিয়ে কাটিয়েছেন। এছাড়া ড্রেস কোড না মেনে পুরো অনুষ্ঠানে শার্টের বোতাম খোলা রাখেন তিনি।

ট্যাগ: টাঙ্গাইলের ভূঞাপুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শূন্য হাতেই মহৎ কাজ

পরবর্তী

বিএনপির ভিশন হচ্ছে ভীষণ সন্ত্রাস: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিএনপির ভিশন হচ্ছে ভীষণ সন্ত্রাস: প্রধানমন্ত্রী

স্কার্ফ ছাড়াই সৌদি সফরে মেলানিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT