গাছ বাঁচলে, বাঁচবে জীবন, বাঁচবে প্রকৃতি। তাই বীর মুক্তিযোদ্ধা ছাদেকুর রহমান নেমেছেন জীবনের আর এক যুদ্ধে। তিনি দীর্ঘ ১৪ বছর ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে গাছ লাগিয়ে যাচ্ছেন। যেখানেই শূন্যস্থান পাচ্ছেন পূরণ করে দিচ্ছেন গাছ লাগিয়ে। তিনি বলেন, ফল ও ঔষধি গাছ লাগালে প্রচুর লাভবান হওয়া সম্ভব। এ পর্যন্ত ৩ হাজারেরও অধিক গাছ লাগিয়েছেন তিনি। জনগণকে সচেতন করার জন্য পথে পথে ঘুরে ‘পথসভা’ও করে চলেছেন তার মোটরবাইকটি নিয়ে।
ছাদেকুর রহমান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন তার জীবন-যাপন ও চিন্তার গভীরতম সব অধ্যায়।
বিস্তারিত দেখুন ডিজিটাল শর্টে:







