চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাঙ্গাইলের সকল প্রবেশ পথ বন্ধ ঘোষণা

সোহেল তালুকদার সোহেল তালুকদার
৫:৪৫ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০২০
জনপদ, টাঙ্গাইল
A A

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে আজ বিকেল ৪টা থেকে টাঙ্গাইলে প্রবেশের সকল পথ চেকপোস্ট বসিয়ে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রাশাসন। তবে এর আওতামুক্ত থাকবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক।

লকডাউন চলাকালে টাঙ্গাইল জেলার সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিশেষ চেকপোস্ট বসানো হবে।

একই সঙ্গে টাঙ্গাইল পৌর এলাকার চারপাশে চেকপোস্ট বসানো হবে। যাতে করে শহরে বা জেলায় কোন গণপরিবহনসহ কোন ব্যক্তি প্রবেশ করতে না পারে। আবার কেউ যেন বাইরে যেতে না পারে।

Banglabid

মঙ্গলবার দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সার্কিট হাউজে এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক মো.শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সদর আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, লে: কর্নেল মোহাম্মদ সোহেল রানা, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা: মো. ওয়াহীদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.শহীদ উল্লাহ, পৌর মেয়র জামিলুর রহমান মিরন, টাঙ্গাইল প্রেসক্লাবে সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম জানান, করোনা প্রতিরোধে সকল জনসাধারণকে ঘরে থাকতে হবে এবং সকল সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে টাঙ্গাইল জেলাকে মঙ্গলবার বিকেল চারটা থেকে লক ডাউন করা হবে।

এছাড়াও তিনি বলেন, টাঙ্গাইল জেলা ও শহরে কোন প্রকার ইজিবাইক, সিএনজি চালিত অটোরিক্সা, ভ্যান বা সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। তবে ওষুধ, খাদ্য পণ্যবাহী যানবাহন, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী, সংবাদকর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবে। সভা শেষ করে শহরের ব্যস্ততম পার্কবাজার পরিদর্শন করা হয় এবং বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাঁচা বাজার পার্শ্ববর্তী ঈদগাহ ময়দানে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়। আর এই সিদ্ধান্ত অমান্যকারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসটাঙ্গাইললক ডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনায় পাল্টে গেল সব, ঈদে আসছে না সালমানের ছবি

পরবর্তী

রাশিয়া-কাতার বিশ্বকাপ: ‘ঘুষ কাণ্ডে’ অভিযুক্ত একাধিক ফিফা নির্বাহী

পরবর্তী

রাশিয়া-কাতার বিশ্বকাপ: ‘ঘুষ কাণ্ডে’ অভিযুক্ত একাধিক ফিফা নির্বাহী

করোনাভাইরাস: অসচ্ছল পরিবারের পাশে কণ্ঠশিল্পী সাবা

সর্বশেষ

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬

হঠাৎ আল হিলাল ছেড়ে গেলেন বেনজেমা

আগস্ট ৩১, ২০২৬

বিদায়ী চিঠিতে যা লিখলেন মেসি

আগস্ট ৩১, ২০২৬

উজবেকিস্তানের কাছে হার দিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সব সরকারি চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা, প্রতিবন্ধী সন্তান ভাতা

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT