চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইমসের ‘পার্সন অব দ্য ইয়ার’ হলেন বাইডেন ও হ্যারিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ২০২০ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করেছে টাইম ম্যাগাজিন।

বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইতিহাস গড়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো ভাইস প্রেসিডেন্টের নাম টাইমের বর্ষসেরা পার্সনের জায়গায় ঠাঁই পেলো।

Banglabid

যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িকী টাইম বছর শেষে বিশ্বের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব নির্বাচন করে, যাকে বলা হয়, ‘পারসন অব দ্য ইয়ার’।

এর আগে পৃথিবীর সুরক্ষায় স্কুল বাদ দিয়ে জলবায়ু আন্দোলন গড়ে তোলা সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গকে ২০১৯ সালের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করেছিল টাইম। আর পরের বছরে স্থান হলো জো বাইডেন ও কমলা হ্যারিসের।

এ বিষয়ে টাইমসের প্রধান সম্পাদক এডওয়ার্ড ফেলসেনথাল বলেন, আগামী চার বছর জো বাইডেন ও কমলা হ্যারিসের জন্য ব্যাপক পরীক্ষার হতে যাচ্ছে। আমরা সবাই দেখবো, তারা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই একতা তারা আনতে পারেন কিনা।

Reneta

বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচনের সময় টাইম ম্যাগাজিন জো বাইডেন ও কমলা হ্যারিসের এই জয়কে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে।

বাইডেন-হ্যারিস ছাড়াও এ বছর ‘পারসন অব দ্য ইয়ার’ হওয়ার দৌড়ে ছিলেন যুক্তরাষ্ট্রের আলোচিত-সমালোচিত প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রধান সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফৌসি ও তার সাথে করোনাভাইরাস মোকাবেলায় লড়া সম্মুখসারির স্বাস্থ্যসেবা কর্মীরা এবং বর্ণবাদবিরোধী ‘দ্য মুভমেন্ট ফর রেসিয়াল জাস্টিস’ আন্দোলন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমলা হ্যারিসজো বাইডেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উইঘুর মুসলিমদের সমর্থনে গ্রিজম্যানের হুয়াওয়ে ত্যাগ

পরবর্তী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

পরবর্তী

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

মুজিববর্ষে যুবশপ ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ

সর্বশেষ

ডেঙ্গুর ঝুঁকিতে যে পাঁচ জেলা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রান্নার হলুদ কি সত্যিই ওষুধ? গবেষণায় মিলছে মিশ্র ফল

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে বছরে ৭ লাখ টন গম কিনবে বাংলাদেশ

আগস্ট ২০, ২০২৬

ঋণ ও আর্থিক সংকটে পড়লে পড়ুন এই দোয়া

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক: দীনেশ ত্রিবেদী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT