চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ে শেষ নিউজিল্যান্ডের বিশ্বকাপ যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল জয়ের উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রাইস্টচার্চে নিজেদের গ্রুপপর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে ৭১ রানে হারিয়েছে নিউজিল্যান্ডের মেয়েরা। স্বাগতিক দলটি ৭ ম্যাচের তিনটিতে জয় ও চার হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে থেকে শেষ করল বিশ্বকাপ যাত্রা।

হেগলি ওভালে টস হেরে ৮ উইকেটে ২৬৫ রান তোলে সফি ডিভাইনের দল। জবাবে ১৯৪ রানে ৯ উইকেট হারিয়ে থামে পাকিস্তানের মেয়েরা। নিজেদের শেষ ম্যাচে কিউই মেয়েরা পায় ৭১ রানের সান্তনার জয়।

বৈশ্বিক আসরটিতে ৭ ম্যাচের সবকটিতে জিতে আগেই কোয়ালিফাই করেছে টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া। এক ম্যাচ হাতে রেখে প্রোটিয়া মেয়েরাও নিশ্চিত করেছে সেরা চারের আসন। শেষ ম্যাচটিতে তারা লড়বে ভারতের বিপক্ষে। চারে থাকা ইংলিশ মেয়েরা সেমিফাইনাল নিশ্চিতে লড়বে বাংলাদেশের সঙ্গে।

Banglabid

৬ পয়েন্ট নিয়ে থাকা ভারত ও ইংল্যান্ড শেষ ম্যাচে জয় পেলে ৮ পয়েন্ট নিয়ে উঠবে সেমিতে। সেক্ষেত্রে ৭ পয়েন্ট নিয়ে তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজের বাদ পড়ার সম্ভাবনাও থাকছে। অন্যদিকে, শেষ চারে যাবার পথ অনেকটাই রূদ্ধ স্বাগতিক নিউজিল্যান্ডের। ৭ ম্যাচের একটি জিতে টেবিলের তলানিতে থেকে আসর শেষ করেছে পাকিস্তান। রানরেটে এগিয়ে ১ জয় নিয়ে সাতে আছে নিগার সুলতানা জ্যোতির দল।

ক্রাইস্টচার্চে পাকিস্তানের আমন্ত্রণে ব্যাটিংয়ে দারুণ শুরু আনেন কিউইদের দুই উদ্বোধনী ব্যাটার সুইস বেটিস ও সফি ডিভাইন। স্বাগতিক অধিনায়ক ৩১ রানের মাথায় ১২ রান করে ফিরলেও আসরের প্রথম শতক তুলে নেন বেটিস।

ডানহাতি কিউই ব্যাটিং অলরাউন্ডার ১৩৫ বলে সাজান ১২৬ রানের দুর্দান্ত ইনিংস। একদিনের ক্রিকেটে ১২তম সেঞ্চুরি পেতে হাঁকান ১৪টি চার। অ্যামি সাটারওয়েট ব্যর্থ হলেও রান পেয়েছেন প্রায় সবাই। তিনে নেমে অ্যামিলা কের ৩১ বলে ২৪ রান, ম্যাডি গ্রিনের ২৩ রান, ব্রুক হ্যালিডের ২৯ এবং ২৬ বলে ক্যাটি মার্টিনের অপরাজিত ৩০ রানে ২৬৬ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ডের মেয়েরা।

Reneta

পাকিস্তানের বাজে দিনে দারুণ বোলিং করেছেন নিডা ডার। ডানহাতি অফস্পিনার নিজের কোটার সব ওভার করে ৩৯ রানে ফেরান তিন কিউই ব্যাটারকে। একটি করে উইকেট শিকার করেছেন আনাম আমিন, ফাতিমা সানা ও নিস্রা সিন্ধু।

বড় লক্ষ্যের জবাবে ভালো শুরু এনেছিল পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার। দলীয় ৩৯ রানের মাথায় সিদ্রা আমিন ফিরলে ভাঙে জুটি। এরপর মুনিবা আলী ফেরেন ২৯ রান করে, ওমাইমা সোহাইল করেন ১৪ রান ও অধিনায়ক বিসমাহ মারুফের ব্যাট থেকে আসে ৩৮ রান।

৭৩ রানে তিন উইকেট হারানো দলকে ৮২ রানের জুটি উপহার দেন মারুফ ও নিডা ডার। ডানহাতি অলরাউন্ডার ব্যাটারের থেকে আসে ৫০ রান। ৫৩ বলে ৫ চার ও এক ছক্কায় ইনিংস গড়েন নিডা। কিন্তু তার ইনিংস ব্যর্থ করে দেন হান্নাহ রোয়ে। ডানহাতি কিউই পেসার তুলে নেন পাঁচ পাকিস্তানি ব্যাটারকে। তার তোপে পড়ে শেষ দিকে ব্যর্থ হন আলিয়া রিয়াজ, সিদ্রা নাওয়াজ, ফাতিমা সানা ও ডাইনা বাইগরা। নির্ধারিত ওভার শেষে ১৯৪ রানে থামে পাকিস্তানের মেয়েরা। শেষ উইকেট জুটিতে নাসিরা সিন্ধু ১০ ও আনাম আমিন অপরাজিত থাকেন ১১ রানে।

পাকিস্তানি মেয়েদের বিপক্ষে দারুণ দিন কাটিয়েছেন ডানহাতি মিডিয়াম পেসার হান্নাহ রোয়ে। ১০ ওভারে ৫৫ রান খরচায় তুলেছেন ক্যারিয়ার সেরা পাঁচ উইকেট। ফ্রান্সিস ম্যাকে ২৯ রানের বিনিময়ে তুলেছেন দুই উইকেট। একজন করে পাকিস্তানের মেয়েদের ফিরিয়েছেন রোজিম্যারি মাইর ও অ্যামিলা কের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রাইস্টচার্চনিউজিল্যান্ডপাকিস্তানবাংলাদেশলিড স্পোর্টসসুলতানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ: মির্জা ফখরুল

পরবর্তী

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সুয়েটেক

পরবর্তী
টেনিস খেলোয়াড় সুয়েটেক জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব টেনিস র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সুয়েটেক

শহীদদের স্মরণে কেক ও ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের শ্রদ্ধা জানালেন কাঞ্চন-নিপুণ-সাইমনরা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT