চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়ের ধারা অব্যাহত ব্রাজিল-আর্জেন্টিনার, ইনজুরিতে নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪১ পূর্বাহ্ণ ২১, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ভোরে মাউরো ইকার্দি ও পাওলো দিবালার গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর রিশার্লিসনের একমাত্র গোলে ক্যামরুনকে হারায় ব্রাজিল।

মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা যেমন পরপর দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলল। ব্রাজিলও ঠিক তাই। তারা পরপর দুই ম্যাচ খেলল ক্যামেরুনের বিপক্ষে। উভয় ম্যাচের ফলাফলই একই। প্রথম ম্যাচে মেসিহীন আর্জেন্টাইনদের জয় ছিল ২-০ গোলের। এবারও তাই। ব্রাজিলও প্রথম ম্যাচ জিতেছিল নেইমারের একমাত্র পেনাল্টি গোলে।

ম্যাচ জিতলেও ম্যাচের শুরুতে ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন সেলেসাওদের সেরা তারকা নেইমার। তার বদলে মাঠে নামেন রিশার্লিসনই অবশ্য গোলটি করেন।

Banglabid

ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো ব্রাজিল। অ্যালেক্স সান্দ্রোর পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শট নিয়েছিলেন অ্যালান। সেই শট ফিরিয়ে দেন ক্যামেরুন গোলরক্ষক আন্দ্রে ওনানা। পরের মিনিটে নেইমারের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। সেই শটের পর ঊরুতে টান লাগে নেইমারের। প্রাথমিক চিকিৎসার পর শেষ পর্যন্ত মাঠই ছাড়তে বাধ্য হন তিনি।

ম্যাচের ২১ মিনিটে ডি-বক্সের মধ্যে গোলরক্ষককে একেবারে একা পেয়ে গিয়েছিলেন রবার্তো ফিরমিনো। তার শটও ফিরিয়ে দেন সেই গোলরক্ষক ওনানাই। ৪৫তম মিনিটে ব্রাজিলকে আর আটকে রাখতে পারেননি ওনানা। কর্নার থেকে আসা বলে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল খুঁজে নেন রিশার্লিসন।

বিরতির পরে ৫২তম মিনিটে গোল শোধ করার দারুণ সুযোগ হাতছাড়া করে ক্যামেরুন। কার্ল তোকো একাম্বাইয়ের ক্রসে ফাঁকায় ঠিকভাবে পা ছোঁয়াতে পারেননি স্টিফেন বাহোকেন। পরের মিনিটে বদলি গোলকিপার জোসেফ ওন্দোয়ার ভুলে একেবারের ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসাস। কিন্তু তার শট বারে লেগে ফিরে আসে।

Reneta

ম্যাচের ৬০ মিনিটে দানিলোর শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। আট মিনিট পর আর্থার মেলোর শট বারে লেগে ফিরে না আসলে ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল। ৮৭ মিনিটে ফাঁকায় শট নেওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি সান্দ্রো। শেষ পর্যন্ত আর গোল করতে পারেনি কোনো দলই।

অন্যদিকে, ম্যাচের শুরুতেই গোল করেন ইন্টার মিলানের ফরোয়ার্ড ইকার্দি। আর শেষদিকে সিরি অ’রই আরেক ফরোয়ার্ড দিবালা জাল খুঁজে নেন। ফলে ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কোলানির অধীনে ছয় ম্যাচে চতুর্থ জয় তুলে নিতে পারে আর্জেন্টিনা।

আগের ম্যাচের একাদশে নয়টি পরিবর্তন এনেছিলেন কোচ। শুরুকে রেখেছিলেন কেবল ফুনেস মোরি আর মার্কোস আকুনাকে। তবে আর্জেন্টিনা পেয়ে যায় ভালো শুরু।

ম্যাচের দ্বিতীয় মিনিটে এরিক লামেলার ক্রস থেকে দলকে এগিয়ে দেন ইকার্দি। জাতীয় দলের হয়ে অষ্টম ম্যাচে এসে গোল পেলেন তিনি। আর ৮৭ মিনিটে ডিয়েগো সিমিওনের ছেলে জিওভান্নি সিমেওনের বাড়ানো বল থেকে বদলি হিসেবে নামা দিবালা গোল করেন।

রাতের অন্য প্রীতি ম্যাচে ইতালি ১-০ গোলে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ৩-০ গোলে লেবানন, সাউথ কোরিয়া ৪-০ গোলে উজবেকিস্তান, জাপান একই ব্যবধানে কিরগিজস্তান, সংযুক্ত আরব আমিরাত ২-০ গোলে ইয়েমেন, মরক্কো ১-০ গোলে তিউনিসিয়া, আলবেনিয়া ১-০ গোলে ওয়েলস, চিলি ৪-১ গোলে হন্ডুরাস, কোস্টারিকা ৩-২ গোলে পেরু ও ইকুয়েডর ২-১ গোলে পানামাকে হারায়।

এছাড়া চীন-ফিলিস্তিন ১-১, নাইজেরিয়া উগান্ডা গোলশূন্য, ইরান-ভেনেজুয়েলা ১-১, ইরাক-বলিভিয়া গোলশূন্য, সৌদি আরব-জর্ডান ১-১, সাউথ আফ্রিকা-প্যারাগুয়ে একই ব্যবধান ও তুরস্ক-ইউক্রেন গোলশূন্য ড্র করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাইকার্দিদিবালানেইমারব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস

পরবর্তী

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

পরবর্তী

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT