চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলাই মাসে ২ কোটি ৬৫ লাখ টাকা ভ্যাট দিল ফেসবুক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
- সেমি লিড, অর্থনীতি, তথ্যপ্রযুক্তি
A A
ফেসবুকের লোগো দেখাচ্ছে মোবাইল স্ক্রিনে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক গত জুলাই মাসের মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট বাবদ ২ কোটি ৬৫ লাখ টাকা জমা দিয়েছে। 

বুধবার ঢাকা দক্ষিণের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার ফেসবুক ৩টি প্রতিষ্ঠানের নামে জুলাই মাসের এই ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।

তিনটি প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ২ কোটি ৬৪ লাখ ৯১ হাজার ৬৪৩ টাকা, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড ১৬ হাজার ৭৮৫ টাকা ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড ২ হাজার ২৯৪ টাকার ভ্যাট জমা দিয়েছে। তিনটি প্রতিষ্ঠান মোট ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৭২২ টাকা ভ্যাট জমা দিয়েছে।

বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ফেসবুকই প্রথম ভ্যাট রিটার্ন জমা দেয়। গত ১৩ জুন ভ্যাট পরিশোধ ও ভ্যাট রিটার্ন জমা দেয়াসহ সরাসরি ভ্যাট সংক্রান্ত সেবা পেতে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) নেয় ফেসবুক। অলনাইনে আবেদনের প্রেক্ষিতে ফেসবুক তিনটি পৃথক বিআইএন নিবন্ধন পেয়েছে। প্রতিষ্ঠান তিনটি হলো- ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড ও ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল লিমিটেড।

এরপর প্রথমবারের মত গত ১৫ জুলাই ফেসবুক এই তিনটি প্রতিষ্ঠানের নামে জুন মাসের ভ্যাট রিটার্ন জমা দিয়েছিল প্রায় ২ কোটি ৪৪ লাখ টাকা। ফেসবুকের নিবন্ধিত তিনটি প্রতিষ্ঠানের পক্ষে ভ্যাট রিটার্ন জমা দেয় প্রাইস ওয়াটার হাউস কুপারস বাংলাদেশ।

‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২’ আইন অনুযায়ী ফেসবুক, ইউটিউব, গুগলের মতো প্রতিষ্ঠানকে মূসক নিবন্ধন নিতে হবে এবং তাদের বাংলাদেশে অফিস স্থাপন অথবা মূসক এজেন্ট নিয়োগ দিতে হবে। এরপর ২০২০ সালের প্রথম দিকে আলাদা ভ্যাট নিবন্ধন নম্বরের আওতায় আনার বিষয়ে সিদ্ধান্ত নেয় এনবিআর।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক বিধিমালা-২০১৬ অনুসারে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানগুলোকে মাস শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন দাখিল করতে হয়। অন্যথায় সুদ ও জরিমানা আরোপের বিধান রয়েছে নীতিমালায়।

ট্যাগ: এনবিআরফেসবুকভ্যাটমূসক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজের নাম নিয়ে কাউকে খেলতে দেবেন না রোনালদো

পরবর্তী

মেসির পিএসজি অভিষেক নিয়ে যা খবর

পরবর্তী
পিএসজিতে মেসির অভিষেকের সময় ফুটবল তারকা মেসি দর্শকদের অভিবাদন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির পিএসজি অভিষেক নিয়ে যা খবর

তরুণ অভিনেত্রী ও শিশু অভিনেতা একসঙ্গে outdoor শুটিংয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুকে নিয়ে মিউজিক্যাল ডকু ফিল্মে তারিন

সর্বশেষ

জয়ে চেলসি অধ্যায় শুরু মার্টিনেজের

আগস্ট ৩০, ২০২৬

বিয়েতে ভয় !!

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাজসেবা অধিদপ্তরের ৪ কর্মকর্তার অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’, নিবন্ধনের সময় বাড়ল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে মিলিতে হচ্ছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT