চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির পিএসজি অভিষেক নিয়ে যা খবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৬ অপরাহ্ণ ১৮, আগস্ট ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজিতে অনুশীলন শুরু করে দিয়েছেন পুরোদমে। বৃহস্পতিবার সকালে একটা ম্যাচও জিতে গেছেন! না, ফ্রেঞ্চ জায়ান্টদের হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে নয়, মেসি জিতেছেন অনুশীলন ম্যাচে। কোচ পচেত্তিনোর ছকে পুরোদমে এমন ঘাম ঝরানো দেখে বোঝার বাকি থাকে না দ্রুতই নতুন ক্লাবের জার্সিতে নেমে পড়ছেন আর্জেন্টাইন মহাতারকা।

কিন্তু কবে?

কবে হতে চলেছে মেসির পিএসজি অভিষেক? ফরাসিদের প্রতি ম্যাচের আগেই স্কোয়াডে পাখির চোখ করে থাকছেন সমর্থকরা। কবে দেখা মিলবে ‘৩০ নম্বর’ জার্সির ঝলক, যেটা পরে মেসি বলের কারিকুরি দেখাবেন। অপেক্ষাটা মনে হয় শেষ হতে চলেছে। ২৯ আগস্ট নেইমার-এমবাপেদের পাশে খেলতে দেখা যেতে পারে মেসিকে।

একমাস খেলার বাইরে ছিলেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর। কোনো প্রাক-মৌসুম ম্যাচ তো খেলেননি, উল্টো ক্লাব বদলের শারীরিক-মানসিক ধকল আছেই। আছে নতুন পরিবেশে, নতুন জায়গায়, নতুন কোচের অধীনে, নতুন সতীর্থদের সঙ্গে মানিয়ে নেয়ার ব্যাপারও।

পিএসজিতে এসেই তাই তড়িঘড়ি মাঠে নেমে পড়েননি মেসি। নিজেকে প্রস্তুত করতে সময় নিয়েছেন নব অভিযাত্রায় নেমে পড়ার আগে।

মেসি আসার আগেই অবশ্য লিগ ওয়ানে পিএসজির এ মৌসুমের যাত্রা শুরু হয়ে গেছে। ট্রয়ের পর স্ট্রসবুর্গের বিপক্ষে জিতে দুইয়ে দুই করেছে শিরোপা প্রত্যাশীরা। মহাতারকাকে দলে টানার পর পিএসজির ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে দলটির প্রথম ম্যাচ ছিল সেটি।

Reneta

সেই ঘরের মাঠে ২৯ আগস্ট অভিষেক হতে পারে মেসির। ওইদিন বাংলাদেশ সময় রাত ১টায় রেইমসের বিপক্ষে নামবে পিএসজি। তার আগে অবশ্য ব্রেস্টের মাঠে ২১ তারিখে খেলা আছে। এই ম্যাচে হলেও হতে পারে বলে খবর ফ্রেঞ্চ মিডিয়ায়। না হলে পরের ম্যাচে হবে। মেসি যে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, সেটিও লেখা হচ্ছে।

রেইমস ম্যাচে খেলবেনই, এমন লেখার কারণও আছে। সেপ্টেম্বরের শুরুতে জাতীয় দলের ডাকে সাড়া দিতে যাবেন মেসি। লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচ আছে। প্রতিপক্ষ ভেনেজুয়েলা, ব্রাজিল ও বলিভিয়া। আন্তর্জাতিক বিরতির আগে মেসিকে মাঠে নামিয়ে দিতে চায় পিএসজি। সেটি ২৯ তারিখে হওয়ার সম্ভাবনাই বেশি করে আলোচনায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাপিএসজিমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT