চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জুলহাস-তনয় হত্যাকাণ্ডে মামলা দায়ের, পুলিশের দাবি ঘটনা ‘পরিকল্পিত’

এনামূল কবীর রূপম এনামূল কবীর রূপম
১:১০ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাস মান্নান ও তনয় হত্যার ঘটনাটি পরিকল্পিত বলে মন্তব্য করেছেন আইজিপি একেএম শহীদুল হক। এ ঘটনায় দুটি মামলা করেছে নিহতের পরিবার। 

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে আইজিপি বলেছেন, আগের এ ধরনের হত্যাকাণ্ডগুলোর সঙ্গে এই হত্যাকাণ্ডের মিল আছে। জঙ্গি স্টাইলে খুন করা হয় জুলহাসকে। তবে এর আগের হত্যাকাণ্ড যেসব জঙ্গিরা ঘটিয়েছে তারাই এটা করেছে কিনা, তা এখনো নিশ্চিত না। তদন্তে সব কিছু বের হয়ে আসবে। অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে।

ধারালো অস্ত্রের আঘাতে ওই দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী চিকিৎসক। হত্যাকাণ্ডের ঘটনায় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Banglabid

ওই ঘটনায় নিহত জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান কলাবাগান থানায় অজ্ঞাতনামা  ৫-৬ জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। আর পুলিশের এসআই শামীম আহমেদ অস্ত্র আইনে ৫-৬ জনকে আসামী করে মামলা করেছেন। জোড়া খুনের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়ে দিয়েছে কলাবাগান থানা পুলিশ।

রাজধানীর কলাবাগানে গতকাল সোমবার সন্ধ্যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনার প্রটোকল অফিসার ও ইউএসএইড-এর কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু তনয়কে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

সিসি ক্যামেরার ফুটেজে খুনিদের পালিয়ে যাওয়ার দৃশ্য

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মার্কিন কর্মকর্তা খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দুরন্ত মুস্তাফিজদের সামনে খেই হারানো ধোনিরা

পরবর্তী

রিয়াজকে বিয়ে করতে চান প্রভা-প্রসুন

পরবর্তী

রিয়াজকে বিয়ে করতে চান প্রভা-প্রসুন

শিক্ষক-সাংবাদিক মাহফুজুল হক খান আর নেই

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT