চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএস রাব্বানী’র চাওয়া পদত্যাগের জবাবে ভিপি নুরের ‘না’

মনোয়ার হোসেন মান্না মনোয়ার হোসেন মান্না
২:১০ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমি পদত্যাগ করবো, কিন্তু ছাত্রলীগের কথায় ডাকসুর ভিপি পদত্যাগ করবে না কিংবা ছাত্রলীগের কথায় কর্ণপাত করবে না।’

রোববার দুপুরে ডাকসু জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ২৩ জন ভিপির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করে। তাদের সংবাদ সম্মেলন শেষে ডাকসু ভবনের সামনে নুরুল হক নুর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

নুর সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি প্রমাণ করতে পারে যে, ডাকসুর ভিপি বিন্দুমাত্র অনৈতিক লেনদেন করেছে, অবৈধ লেনদেন করেছে, দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তাহলে প্রমাণটা গণমাধ্যমে উপস্থাপন করলে তাদের প্রশ্ন তোলার আগেই ডাকসুর ভিপি পদত্যাগ করবে।’

Banglabid

ডাকসু ভিপি আরও বলেন: ‘আওয়ামী লীগ যেভাবে সারাদেশে একনায়কতন্ত্র কায়েম করার জন্য ভিন্নমতের উপর দমন পীড়ন চালিয়ে দেশকে একটি নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে এবং দেশে একটা স্বৈরতন্ত্র কায়েম করতে যাচ্ছে। আজকের ছাত্রলীগ একইভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে ভিন্নমতের শিক্ষার্থীদের উপর দমন-পীড়ন হামলা-মামলা চালিয়ে তারা শিক্ষাপ্রতিষ্ঠানে একটা দখলদারি পরিবেশ কায়েম করতে চায়। যেখানে ছাত্রলীগের বাইরে কেউ যেন না থাকতে পারে। সেজন্যই তারা এখন ডাকসুর ভিপির পদটি নিয়ে খুব অস্বস্তিতে রয়েছে। কারণ সারা বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে ভিপি ছাড়া আর কোন সংগঠন বা দল কথা বলে না।’

এরআগে এক সংবাদ সম্মেলনে ডাকসু এজিএস সাদ্দাম হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করে ভিপি নুরের বিরুদ্ধে ১৩ কোটি টাকার টেন্ডারবাজির অভিযোগ আনেন।

সেসময় ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচিত ডাকসু নেতারা বলেন: নির্বাচনের পর তিনি শিক্ষার্থীদের জন্য কোনো কাজই করেননি। এর মধ্যে তিনি নৈতিক স্খলনজনিত কারণে ওই পদে থাকার যোগ্যতা হারিয়েছেন। এরপরও পদত্যাগ না করলে তাকে ভিপি পদ থেকে বহিস্কার করা হোক।

Reneta

এসময় ভিপি নুরের আর্থিক লেনদেন তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের কাছে আবেদন করেন ডাকসু সদস্যরা।

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সম্প্রতি ভিপি নুরের ফোনালাপের অডিওক্লিপ প্রচার করা হয়। এরপর আরও কয়েকটি টেলিভিশনসহ বিভিন্ন অনলাইনে বিষয়টি প্রচার হয়। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরের সেই অডিওক্লিপ ভাইরাল হয়ে যায়।

ওই অডিওক্লিপের ভয়েস যে তার, তা ইতোমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর। তবে কয়েকটি কয়েকটি ফোনালাপ এডিট করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ক্লিপ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুপদত্যাগভিপি নুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাস চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

পরবর্তী

ব্যক্তিগত বিমানে চড়ে ঢাকায় সালমান-ক্যাটরিনা

পরবর্তী

ব্যক্তিগত বিমানে চড়ে ঢাকায় সালমান-ক্যাটরিনা

সোনার মহড়ায় হেরে বসল বাংলাদেশ

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT