চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাস চাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০২ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, জনপদ, পিরোজপুর
A A

পিরোজপুর মঠবাড়িয়া পাথরঘাটা সড়কের মঠবাড়িয়া উপজেলার মুসল্লীবাড়ি এলাকায় বাসচাপায় ব্যাটারী চালিত ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকে থাকা আরও ২ যাত্রী।

রোববার সকালে উপজেলার মুসল্লিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইজি বাইকের চালক দেবীপুর গ্রামের বেলায়েত হোসেন ও একই গ্রামের মুক্তিযোদ্ধা আবু জাফর হাওলাদার। নিহত আরেকজন যুবকের পরিচয় পাওয়া যায়নি।

জানা যায়, সকালে ঢাকা থেকে মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের একটি বাস ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের চালকসহ তিন যাত্রী নিহত হন। ঈগল পরিবহনের বাসটি ঢাকা থেকে মঠবাড়িয়া যাচ্ছিল। আর ইজিবাইকটি পিরোজপুরের চরখালী ফেরীঘাটের দিকে আসছিলো।

Banglabid

দুর্ঘটনার পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে বাসটিকে আটক করে ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে বাসটির চালক ও হেলপার কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

অন্যদিকে আহত ২ জনকে প্রথমে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নতর চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মঠবাড়িয়াগামী ঈগল পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দিলে ঘটনাস্থলেই চালকসহ তিন যাত্রী নিহত হন। ঘটনাটি শোনামাত্র সেখানে গিয়ে বাসটিকে আটক করা হয়।

Reneta

আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়েছে। নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিন যাত্রী নিহত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চার মাস পর মাঠে ফিরছেন ‘সুইং রাজা’

পরবর্তী

জিএস রাব্বানী’র চাওয়া পদত্যাগের জবাবে ভিপি নুরের ‘না’

পরবর্তী

জিএস রাব্বানী’র চাওয়া পদত্যাগের জবাবে ভিপি নুরের ‘না’

ব্যক্তিগত বিমানে চড়ে ঢাকায় সালমান-ক্যাটরিনা

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT