চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিএসপি ফিরে পেতে আবারও আবেদন করবে বাংলাদেশ: সিপিডি

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৮:৪২ পূর্বাহ্ণ ১২, আগস্ট ২০১৫
অর্থনীতি
A A

পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। শিগগিরই বাংলাদেশ জিএসপি ফিরে পেতে আবেদন করবে বলেও জানিয়েছে সিপিডি। তবে পোশাক কারখানার পরিবেশ উন্নয়নে মালিকদের পাশাপাশি ক্রেতারা এগিয়ে আসলে দ্রুত পোশাক শিল্পের সমস্যা সমাধান হবে বলে মনে করে এ গবেষণা সংস্থা।

রানা প্লাজা ধসের পর জিএসপি সুবিধা পাওয়া দেশগুলোর তালিকা থেকে বাদ পড়ে বাংলাদেশ। সুবিধা ফিরে পেতে কারখানার কর্মপরিবেশ, শ্রমিকদের জীবনমানের উন্নয়নসহ ১৬টি শর্ত দেয় যুক্তরাষ্ট্র। তবে সব শর্ত পূরণ না হওয়ার কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরিয়ে দেওয়া দেশের সব শেষ তালিকায় বাংলাদেশকে রাখেনি।

১৬ শর্তের অন্যতম ছিলো পোশাক শিল্পের কর্মপরিবেশের উন্নয়ন। কারখানার কর্মপরিবেশ উন্নয়নে করণীয় নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগস সিপিডি। কমমূল্যের শ্রমিক ছাড়া পোশাক শিল্পের যাবতীয় উপকরণই ব্যয়বহুল বলে জানান বক্তারা। এ শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে পোশাকের দাম বেশি দিতে ক্রেতাদের আহ্বান জানান তারা।

Banglabid

সিপিডির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টচার্য জানান, কারখানার কর্মপরিবেশ উন্নয়নে শুধু মালিক না যারা ক্রেতা আছেন তাদেরও ভূমিকা রাখতে হবে। পোশাক শিল্পে কর্মপরিবেশ উন্নয়নে বেশ কিছু ঝুঁকি আছে, এগুলো আগে সমাধান করতে হবে।

সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান বলেন, বেশ কয়েকটা দেশের সঙ্গে তুলনা করলে দেখা যাবে বাংলাদেশে সস্তা বলতে শুধু শ্রমিককেই বোঝায়। পোশাক শিল্পের আর যতো সরঞ্জাম সবই ব্যয়বহুল।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিথাইল শিপার বলেন, যেসব কারখানা ঝুঁকিপূর্ণ সেসব বন্ধ করা হয়েছে।খুব শীঘ্রই আমরা পোশাক শিল্পে কাঙ্খিত পরিবেশ সৃষ্টি করব।

Reneta

পরে চ্যানেল আইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সিপিডির নির্বাহী পরিচালক মুস্তাফিজুর রহমান কথা বলেন জিএসপি নিয়ে।

তিনি জানান, আমাদের জিএসপিতে ঢুকতে হলে তবে রিভিউ প্রসেসের মধ্য দিয়ে ঢুকতে হবে। তাদের যে সমস্ত শর্ত ছিল গতকয়েক বছরে আমরা করেছি। এগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তুলে ধরতে হবে। পোশাক শিল্পের সমস্যা সমাধানে বাংলাদেশের অব্যাহতভাবে এগিয়ে যাওয়ায় উজ্জ্বল ভবিষ্যতের আশার কথা জানিয়েছে সিপিডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিএসপিসিপিডি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যে খাবারে হার্টঅ্যাটাকের সম্ভাবনা বাড়ে ৫৬ শতাংশ

পরবর্তী

ফেসবুকে ব্রেকিং নিউজ অ্যাপস

পরবর্তী

ফেসবুকে ব্রেকিং নিউজ অ্যাপস

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে হাসপাতালে একদিনে ৯৯৪ রোগী ভর্তির নতুন রেকর্ড, ৩ মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

ভাইরাল প্রধান শিক্ষক, যে কারণে প্রশংসায় ভাসছেন

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন চাপের মধ্যেই ইরানের বিরাট সুখবর

আগস্ট ২৪, ২০২৬

মুক্তির দিনেই নেটফ্লিক্সে এক নম্বরে, কী আছে এই সিনেমায়?

আগস্ট ২৪, ২০২৬

‘কারা এ রিপোর্ট করেছেন, তাদের কি মঈন উদ্দিন-ফখরুদ্দিনের জ্বালা উঠেছে’

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT