চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাল টাকা তৈরি চক্রের ৩ জন গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১২ অপরাহ্ণ ১১, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ
A A
ব্লগার

আসন্ন ঈদকে ঘিরে সক্রিয় হয়েছে জাল টাকা তৈরি চক্রের একটি সংঘবদ্ধ দল। প্রায় ৪৬ লাখ টাকার জাল নোট ও বিপুল পরিমাণ সরঞ্জামাদিসহ রাজধানীর কামরাঙ্গীরচর ও চকবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর ও চকবাজারের ইসলামাবাগ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার জালটাকা সহ তাদেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগের গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।

আটকরা হলেন, মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, দুটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

Banglabid

ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) মো. মাসুদুর রহমান বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল শুক্রবার বিকেলে কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মো. জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ লাখ জাল টাকার নোট উদ্ধার করা হয়।

জাল টাকা তৈরির সরঞ্জাম

পরে জামালের দেয়া তথ্যের ভিত্তিতে ঐদিন রাতে চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমাণ জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ বাবুল ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

Reneta

আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মাসুদুর রহমান জানান, জাল টাকা তৈরির চক্রটি ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ বাংলাদেশের সমস্ত জেলাসমূহে জাল টাকার লেনদেন করত। আসন্ন ঈদকে কেন্দ্র করে তারা আরও বেশি সক্রিয় হয়ে উঠতে চেয়েছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোয়েন্দা পুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কাড়াকাড়ি করে আমানত সংগ্রহ

পরবর্তী

জন্মদিনেই চলে গেলেন ক্রিকেটার রাঙ্গা

পরবর্তী

জন্মদিনেই চলে গেলেন ক্রিকেটার রাঙ্গা

৯ দফা দবিতে খুলনায় রাষ্ট্রায়ত্ত পাটকলে কর্মবিরতি অব্যাহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে প্রথমবার বঙ্গভবনে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২৩, ২০২৬

মেসির গোলেও হার এড়াতে পারল না মিয়ামি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৩, ২০২৬

১৮ বছর আগের রেকর্ড ভাঙলেন শরিফুল, ১৪৬ রানের লিড অস্ট্রেলিয়ার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT