চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জার্মানির দুর্দশার জন্য দায়ী গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

বিশ্বকাপের প্রথমপর্ব থেকেই বিদায়। ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বকাপ পরবর্তী আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতেও। চলতি উয়েফা নেশনস লিগেও করুণদশা। একের পর এক হারে জার্মানি চলে গেছে অবনমনে।

কোচ জোয়াকিম লো কিংবা দলের খেলোয়াড়রা নয়, জার্মানির এই দুর্দশার জন্য দায়ী আসলে পেপ গার্দিওলা। দেশটির সাবেক ডিফেন্ডার হ্যান্স-পিটার ব্রিগেলের দাবি অন্তত এমনটাই। গার্দিওলার দর্শন জার্মান জাতীয় দলে নেতিবাচক প্রভাব ফেলেছে বলেও মত তার।

২০১৩-১৬ পর্যন্ত জার্মানির কুলীন ক্লাব বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন গার্দিওলা। সেই সময় বুন্দেসলিগা ক্লাবটির উপর তার পাসিং এবং বল দখল-ভিত্তিক দর্শন প্রয়োগ করেছিলেন তিনি। যদিও এই দর্শন দিয়েই বায়ার্নকে তিনটি লিগ শিরোপা জিতিয়েছেন। গার্দিওলার সময়ে দুইবার জার্মান কাপ, একবার করে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে বায়ার্ন।

Banglabid

এত সাফল্য সত্ত্বেও ব্রিগেল মনে করেন, গার্দিওলার দর্শন জার্মান ফুটবলের মানসিকতাই বদলে দিয়েছে এবং খেলোয়াড়রা মনে করছে ম্যাচ জেতার জন্য তাদের বলের দখল রাখতেই হবে।

‘আমাদের মন থেকে একটা খুব সহজ নীতি পালিয়ে গেছে; সেটা হল- খেলায় বল দখলের চেয়ে ফলাফলটা অনেকবেশি জরুরি। কিন্তু গার্দিওলা বায়ার্নে আসার পর থেকে অনেককিছু বদলে গেছে। আমাদের এই বিভ্রমে ধরেছে যে, ম্যাচ জেতার জন্য ৭৫% বল দখলে রাখার প্রয়োজন। কিন্তু বল দখলে রাখাই সবসময় ফলাফল নির্ধারণ করে না।’ ব্রিগেলের মন্তব্য।

নিজের বক্তব্যের পক্ষে যুক্তিও দিয়েছেন ব্রিগেল, ‘সাম্প্রতিক ইতিহাসের দিকে তাকান। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দলকেই দেখেন। তারা দেখিয়েছে, জেতার জন্য সবসময় বল দখলে রাখার দরকার হয় না, বল ছেড়েও জেতা যায়। তারা প্রতি ম্যাচে ৫০ শতাংশের কম বল দখলে রেখেও জিতেছে।’

Reneta

দলের ডাগআউটে গার্দিওলা ছিলেন না, তবু লো’র অধীনেও পাসিং আর বল দখলকে অগ্রাধিকার দিচ্ছেন জার্মান ফুটবলাররা। বিশ্বকাপসহ শেষ ছয়টি ম্যাচের প্রতিটিতেই প্রতিপক্ষের চেয়ে বেশি সময় বল দখলে রেখেছেন ক্রুজ-মুলাররা। এরমধ্যে বিশ্বকাপে সাউথ কোরিয়ার কাছে হারা ম্যাচেও ৭৪ শতাংশ বল দখলে ছিল তাদের। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

গার্দিওলা দর্শনে কোনভাবেই আর সাফল্য পাচ্ছে না জার্মানি। উয়েফা নেশনস লিগে ইতিমধ্যেই অবনমনে চলে গেছে দলটি। মানে, পরের বার তাদের খেলতে হবে দ্বিতীয় সারিতে থেকে। বিশ্বকাপ ব্যর্থতার পর নেশনস লিগেও টানা তিন ম্যাচে জিততে পারেনি জার্মানরা।

নেশনস লিগে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে জার্মানি। রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জিতেছিল লো’র দল। সোমবার রাতে নেশনস লিগে তাদের প্রতিপক্ষ নিজেদের নতুন করে ফিরে পাওয়া নেদারল্যান্ডস। আগের ম্যাচেই যারা ২-০ গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলাবায়ার্ন মিউনিখলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মিডিয়ায় প্রকাশিত আওয়ামী লীগের প্রার্থী তালিকা ভুয়া: কাদের

পরবর্তী

দুইজন মানুষের সরলতার গল্প অ্যা ডটার’স টেল

পরবর্তী

দুইজন মানুষের সরলতার গল্প অ্যা ডটার’স টেল

ফিল্ডিং নিয়ে অখুশি নন কোচ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT