চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের ৯-এর পর ছাত্রদলের ৮, চট্টগ্রামে আরো ১০

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৯ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০১৭
রাজনীতি
A A
ব্লগার

চব্বিশ ঘণ্টারও কম সময়ের মধ্যে ঢাকা ও চট্টগ্রাম থেকে বিএনপি-জামায়াতের কমপক্ষে ২৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার চট্টগ্রামের ‍দুটি এলাকা থেকে লেবার পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ছাড়াও বিএনপি ও এর সহযোগী সংগঠন এবং লেবার পার্টির ৯ কর্মীকে পুলিশ আটক করে।

পুলিশ জানিয়েছে, চট্টগ্রাম প্রেসক্লাবে লেবার পার্টির অনুষ্ঠানে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে আসায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তখন তিনজনকে আটক করা হয়।

Banglabid

আলোচনা সভা শেষ করে অনুষ্ঠানের অতিথি, বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী বের হওয়ার সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। সেসময় লেবার পার্টির চেয়ারম্যান ইরানসহ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রিজভীসহ অন্যরা নাসিমন ভবনে বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গেলে পুলিশ সেখান থেকে তিনজনকে ধরে নিয়ে যায়।

পুলিশ বলেছে, ওই এলাকায় মিছিল সমাবেশ করার অনুমতি ছিল না।

Reneta

এদিকে, বেগম জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভের সময় ছাত্রদলের আট নেতাকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হাসান।

মঙ্গলবার সকালে রাজধানীর দৈনিক বাংলা ও পল্টন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ছাত্রদল। সেসময় তাদের আট নেতাকে আটক করা হয়।

এর আগে, সোমবার রাতে উত্তরায় ‘ষড়যন্ত্রমূলক’ গোপন বৈঠক করার সময় জামায়াতে ইসলামীর আমির মকবুল হোসেন ও নায়েবে আমির গোলাম সরোয়ারসহ নয় নেতাকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গোপন সংবাদে ওই অভিযান চালানো হয়। তারা নাশকতার পরিকল্পনা করছিল পুলিশ জানিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকজামায়াতনেতা-কর্মীপুলিশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কর্মক্ষেত্রে সবচেয়ে মানসিকভাবে অসুস্থ মানুষটি কে?

পরবর্তী

সুলতান: দেশিয় চিত্রকলায় একাই শুরু একাই শেষ

পরবর্তী

সুলতান: দেশিয় চিত্রকলায় একাই শুরু একাই শেষ

প্রবাসী মহিলা শ্রমিকদের জন্য ভিসা ও কাগজপত্র সংগ্রহের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যপ্রাচ্যে প্রবাসী মহিলা শ্রমিকদের যতো সমস্যা

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT