চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামানত ছাড়াই চাল আমদানি করা যাবে

জসিম উদ্দিন বাদল জসিম উদ্দিন বাদল
৯:১২ অপরাহ্ণ ১৯, জুন ২০১৭
অর্থনীতি
A A
চাল

অস্থির চালের বাজারে স্বস্তি আনতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। চালের  সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে এখন থেকে ব্যাংকগুলো কোনো মার্জিন ধার্য করতে পারবে না। অর্থাৎ জামানত ছাড়াই চাল আমদানি করা যাবে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের মহাব্যাবস্থাপক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দেশে কার্যরত সব তফসিলি ব্যাংককে এই নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিক সময়ে হাওর এলাকায় বন্যা, দেশের বিভিন্ন অঞ্চলে অতি বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে চালের স্বাভাবিক সরবরাহে বিঘ্ন ঘটছে। যার ফলে বাজারে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে। তাই চালের সরবরাহ নিশ্চিত করতে চাল আমদানিতে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়, ধান, চাল ব্যবসায়ী ও মিল মালিকদের ঋণ পরিশোধ সময়সীমা পুনঃনির্ধারণ সংক্রান্ত ২০১০ সালের ২৯ ডিসেম্বর একটি সার্কুলার জারি হয়। ওই সার্কুলারে

মিলমালিক ও ব্যবসায়ীদের ব্যাংক থেকে নেয়া সিসি (ক্যাশ ক্রেডিট বা নগদ টাকা ঋণ) অথবা ওডি (ওভার ড্রাফট বা সীমাতিরিক্ত ঋণ) ঋণ নিয়ে ৩০ দিনের মধ্যে তা পরিশোধ বা সমন্বয় করার বাধ্যবাধকতা রয়েছে। উক্ত নির্দেশনা যথাযথভাবে পরিপালন করার জন্য পুনরায় নির্দেশনা দেওয়া হলো।

ট্যাগ: অস্থির চালের বাজারেএলসিচাল আমদানিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘কাপুরুষোচিত হামলায়’ দ্রুত ব্যবস্থা নিতে বললেন রুশনারা

পরবর্তী

অনলাইনের নামে যাচ্ছেতাই সাংবাদিকতা আর অশ্লীলতা বন্ধ হতে হবে

পরবর্তী

অনলাইনের নামে যাচ্ছেতাই সাংবাদিকতা আর অশ্লীলতা বন্ধ হতে হবে

আবগারি শুল্ক: সংসদে নিজ দলের এমপিদের সমালোচনার মুখে অর্থমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT