চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাফলংয়ে পর্যটকদের উপর স্বেচ্ছাসেবকদের হামলা, আটক ৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩১ অপরাহ্ণ ০৫, মে ২০২২
- সেমি লিড, জনপদ, সিলেট
A A
জনসমাগমে চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের কর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের জাফলংয়ে টিকিট কাটা নিয়ে কথা কাটাকাটির পর পর্যটকদের উপর হামলা চালিয়েছে স্বেচ্ছাসেবকরা। এতে মহিলাসহ ৬ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন।

সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ২টায় জাফলং পর্যটন এলাকার টিকেট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, টোল কাউন্টার থেকে টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের উপর এই অতর্কিত হামলা চালাচ্ছে স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবক লেখা নীল ইউনিফর্ম পরা ৩ জন হাতে লাঠি নিয়ে একদল পর্যটকদের বেধড়ক পেটাচ্ছেন। সেসময় ওই দলে থাকা কিছু নারী পর্যটক তাদেরকে থামাতে গিয়ে লাঞ্ছিত হন।

Banglabid

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে যান। টিকেট কেনাকে কেন্দ্র করে পর্যটকদের সাথে কাউন্টারের লোকদের বাকবিতণ্ডা হয়। পরে কয়েকজন স্বেচ্ছাসেবকরা নারী ও পুরুষসহ কমপক্ষে ৬ পর্যটকের উপর হামলা চালায়।

এ ব্যাপারে ট্যুরিষ্ট পুলিশ জাফলং জোনের ইনচার্জ রতন শেখ জানান, ইতোমধ্যে এই ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন বলেন, জাফলং পর্যটনকেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ডিবি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

Reneta

তিনি আরও বলেন, পর্যটকদের উপর হামলায় জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় জড়িত আটককৃতরা হলেন- আটককৃতরা হলেন নাজিম উদ্দীন, সোহেল রানা, জয়নাল আবেদিন, লক্ষ্মণ চন্দ্র দাস ও মোঃ সেলিম আহমেদ।

পর্যটকদের উপর হামলার ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সচেতন নাগরিকরা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্যটকদের উপর হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শনিবার থেকে সয়াবিন তেলের লিটার ১৯৮ টাকা

পরবর্তী

শ্রীলঙ্কার জন্য বাংলাদেশের চিকিৎসা সামগ্রী

পরবর্তী
বাংলাদেশের প্রতিনিধিরা শ্রীলঙ্কার জন্য চিকিৎসা সামগ্রী প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার জন্য বাংলাদেশের চিকিৎসা সামগ্রী

বিস্তীর্ণ ধানের ক্ষেতের সবুজ শীষে ঝলমলে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ধানের শীষে ঝলমলে জয়পুরহাটের বিস্তীর্ণ মাঠ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT