আগামী শনিবার থেকে খোলা সয়াবিন তেল লিটার প্রতি ৪০ টাকা বেড়ে ১৮০ টাকা আর বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি ৩৮ টাকা বেড়ে ১৯৮ টাকায় বিক্রি হবে বলে জানানো হয়েছে।
বাণিজ্যসচিবের সাথে আলোচনার পর বৃহস্পতিবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্য তেলের নতুন এ দাম নির্ধারণ করেছে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঁচ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পাম সুপার তেলের দাম লিটার প্রতি ১৭২ টাকা নির্ধারণ করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় ও তেলের দামের হালনাগাদ জানতে কোম্পানি প্রতিনিধি, ট্যারিফ কমিশন ও সিনিয়র সচিবের সভা শেষে এ তথ্য জানানো হয়।







