বাংলাদেশ

জাফর ইকবালের ওপর হামলার নিন্দা, বিচার দাবি

কোটা সংস্কার আন্দোলনে ১ মিনিট নীরবতা পালন

জাফর ইকবালের ওপর হামলার নিন্দা, বিচার দাবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক এবং জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে বিচার দাবি করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন থেকে।

বেলা ১২টা ৫মিনিটে আন্দোলনকারীরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার বেলা ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শাহবাগে জড়ো হন সাধারণ শিক্ষার্থী এবং চাকরিপ্রার্থীরা।

কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

বিষয়:কোটা সংস্কার আন্দোলন ড.জাফর ইকবাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…