চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাপানে সম্মাননা পেলেন মুকিত মজুমদার বাবু

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:৩৬ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৬
পরিবেশ
A A

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সম্মাননা দিয়েছে জাপানের প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীদের সংগঠন বিসিসিআইজে। শিল্পে বিনিয়োগের মধ্যদিয়ে  বাংলাদেশের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানিয়েছেন বিসিসিআইজের ব্যবসায়ীরা।

টকিওর তাকিনোহগাওয়া খাইকান সম্মেলন কেন্দ্রে জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি বিসিসিআইজের নির্বাচিত কমিটির প্রথম সম্মেলন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সংগঠনের সদস্যরা কিভাবে আগামীতে কাজ করে যাবেন তা নির্ধারণ করতেই এ আয়োজন। শুরুতেই নির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। 

জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল চাকলাদার বলেন, বাংলাদেশের অনেক লোক এখন জাপানে ব্যবসা করছেন, তারা এখন দেশেও ব্যবসা করতে যাওয়ার জন্য ইচ্ছুক।  বাংলাদেশ সরকার যদি আমাদের সুযোগ-সুবিধা এবং নিরাপত্তা দেয় তাহলে অবশ্যই আমরা বিসিসিআইজের মাধ্যমে বিনিয়োগ করবো।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা। সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কর্মকা- নিয়ে প্রামান্য চিত্র পরিবেশন করা হয়।

প্রকৃতির নানা উপাদান সাধারণ মানুষের কাছে তুলে ধরা জীববৈচিত্র নিয়ে গবেষণা এবং  পরিবেশ ও প্রকৃতি রক্ষায় অবদানের জন্য প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুকে সম্মাননা দেওয়া হয়।

এ সময় উপস্থাপক বলেন, আমরা মুকিত মজুমদার বাবুর মতো লোককে সম্মানিত করার মতো উপযুক্ত হইনি। তারপরও উনি যখন জাপানে এসছেন আমরা তাকে সম্মানিত করবো। এরপরই স্টেজে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে প্রত্যেককে কাজ করার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

মুকিত মজুমদার বাবু বলেন, আমরা যারা বাঙালি, বাংলাদেশে থাকি বা বিভিন্ন দেশে আছি, যার যার অবস্থান থেকে নিজের ক্ষমতার সঙ্গে মমতা মিশিয়ে যেনো দেশের জন্য কিছু করি। কারণ আমরা যদি না করি, আজ দেশটা যে অবস্থানে আছি সেখান থেকে বেরিয়ে আসতে পারবে না।

পরে বাংলাদেশ থেকে আমন্ত্রিত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গানে গানে প্রবাসী বাংলাদেশীদের মাতিয়ে তুলেন বিশিষ্ট সংগীত শিল্পী কুমার বিশ্বজিত। আয়োজনের মিডিয়া পার্টনার চ্যানেল আই ও সাপ্তাহিক।

ট্যাগ: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোরো ধান তলিয়ে বিপাকে হবিগঞ্জের কৃষক

পরবর্তী

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বছরের মধ্যে বিদ্যুৎ পাওয়ার আশা

পরবর্তী

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৫ বছরের মধ্যে বিদ্যুৎ পাওয়ার আশা

‘ওলামা লীগ নামে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সহযোগী সংগঠন নেই’

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT