চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতেই এমবাপেকে আনতে চায় রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
এমবাপে প্যারিস সেন্ট জার্মেইর জার্সিতে উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির দলবদল সামনে রেখে কাইলিয়ান এমবাপের সাথে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। ফরাসি স্ট্রাইকারের জন্য পিএসজিকে তারা ৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও দিয়ে রেখেছে বলে খবর। এমন দাবি ফুটবল এজেন্ট জিয়োভানি ব্রাঞ্চিনির।

মঙ্গলবার স্প্যানিশ গণমাধ্যম লা গ্যাজেট ডেল স্পোর্টকে সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘কিছুদিন আগেই এমবাপের জন্য রিয়াল মাদ্রিদ ৫০ মিলিয়নের প্রস্তাব পাঠিয়েছে। বিষয়টি এখন সম্পূর্ণরূপে পিএসজির উপর নির্ভর করছে।’

গত মৌসুমে ফরাসি স্ট্রাইকারের জন্য ১৮০ মিলিয়ন প্রস্তাব করেছিল রিয়াল মাদ্রিদ। সে প্রস্তাবও নাকচ করে দিয়েছিলেন পিএসজি কর্তারা।

Banglabid

আসছে জুনে পিএসজির সাথে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপের। তবে ফ্রেঞ্চ ক্লাবটি চাইলে জানুয়ারির দলবদলের পরই ফ্রি-এজেন্ট হিসেবে রিয়ালে যোগ দিতে পারেন ফরাসি তারকা।

কিন্তু ব্রাঞ্চিনি জানিয়েছেন, এমবাপের ব্যাপারে দীর্ঘ পরিকল্পনা ছাড়া কিছু ভাবছে না রিয়াল। এছাড়া ফ্রি-এজেন্ট হিসেবে তার স্পেনে যাওয়াটা ‘লজ্জাজনক’ হবে বলেও মনে করেন তিনি।

‘এমবাপের মতো খেলোয়াড়ের কোথাও ফ্রি-এজেন্ট হিসেবে খেলতে যাওয়াটা আসলেই লজ্জাজনক হবে। আমি জানি না, প্যারিসে বসে তারা এ বিষয়টি নিয়ে কী ভাবছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বছরের সব টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে পারেন জোকোভিচ

পরবর্তী

ডেম্বেলেকে বার্সেলোনার ‘আল্টিমেটাম’

পরবর্তী
ডেম্বেলে বার্সেলোনার জার্সিতে মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেম্বেলেকে বার্সেলোনার ‘আল্টিমেটাম’

লুকাকু ও কোচের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ, ফুটবল মাঠে হাসি-খুশি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমা চেয়েছেন লুকাকু, থাকছেন চেলসিতে

সর্বশেষ

চার দিনের বিরতি দিয়ে এশিয়ান গেমসের প্রস্তুতি শুরু বাংলাদেশের

আগস্ট ২০, ২০২৬

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের মাহমুদুল হাসান আশরাফী

আগস্ট ২০, ২০২৬

আমার মনে হয় না এবছর বিপিএল হবে: তামিম

আগস্ট ২০, ২০২৬

ভালুকায় প্রকৃতি ও জীবন ক্লাবের নতুন কমিটি

আগস্ট ২০, ২০২৬

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম শেষে বঙ্গভবনে মির্জা ফখরুল

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT