চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেম্বেলেকে বার্সেলোনার ‘আল্টিমেটাম’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

উসমানে ডেম্বেলে চান বেতন বাড়াক বার্সা। কাতালান ক্লাবটির চাওয়া স্কোয়াডের বাকি খেলোয়াড়ের মতো বেতন কমাতে রাজি হন ডেম্বেলে। দর-কষাকষি অনেকদূর এগিয়েছে। কিন্তু দুপক্ষই অনড়। ফরাসি উইঙ্গারকে শেষ একটা অঙ্কও জানিয়ে দিয়েছে স্প্যানিশ ক্লাবটি।

চাইলে বার্সার প্রস্তাব করা বেতনে থেকে যেতে পারেন ডেম্বেলে। অন্যথায় তাকে বিক্রি করার পরিকল্পনা আঁটবে স্প্যানিশ জায়ান্টরা। ইতিমধ্যে ১০ মিলিয়ন বা ১ কোটি ইউরোতে তাকে বিক্রি করার সিদ্ধান্তও নিয়ে ফেলেছে বার্সা।

চলতি মৌসুমে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডেম্বেলের। ফরাসি তারকাকে যদিও ভীষণভাবে রেখে দিতে চাইছেন কোচ জাভি হার্নান্দেজ। পাঁচ বছরের চুক্তিতে ন্যু ক্যাম্পে থেকে যেতে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বার্সা ও ডেম্বেলের মধ্যকার চুক্তি নবায়ন আলোচনার সবশেষ প্রক্রিয়াও ভেস্তে গেছে। বেতন বাড়ানোর প্রস্তাবে রাজি নয় কাতালানরা, বাড়ানোর পরিবর্তে উল্টো বেতন কমানোয় খুশি নন ডেম্বেলে।

পারিশ্রমিক হিসেবে চুক্তি নবায়নের জন্য মৌসুমপ্রতি চার কোটি ইউরো চাচ্ছেন ডেম্বেলে। এরসঙ্গে নতুন চুক্তি স্বাক্ষরে চাই মোটা অঙ্কের বোনাস। এমন অপ্রত্যাশিত পারিশ্রমিক নাকোচ করে দিয়েছে বার্সা।

ডেম্বেলের প্রস্তাবে ক্লাব কর্তৃপক্ষ খানিকটা বিরক্তও। তাই তাকে ও তার প্রতিনিধিকে শেষ একটা অঙ্কও বলে দিয়েছে বার্সা। এর বাইরে কোনোভাবেই যাবে না বলেও জানিয়ে দিয়েছে।

ফেররান তরেসকে চুক্তি করানোর দিনে ডেম্বেলে সম্পর্কে প্রশ্ন করা হলে বার্সেলোনার ফুটবল পরিচালক মাতু আলেমানি জানান, ডেম্বেলের জন্য অনেক ধৈর্য ধরেছিলেন তারা।

Reneta

‘আমরা ডেম্বেলের প্রতিনিধিদের সাথে ক্রমাগত যোগাযোগ করছি। তারা পরিস্থিতি ভালো করে জানেন। আমরা অনেক ধৈর্য ধরেছি। তারা জানেন ডেম্বেলেকে ধরে রাখতে আমরা কী চাচ্ছি। তাদেরকে ইতিমধ্যে আমাদের প্রস্তাবনাও জানানো হয়েছে।’

নেইমার বার্সা ছাড়ার পর ডেম্বেলেকে টানে বার্সা। ২০১৭ সালে ১৩৫.৫ মিলিয়ন পাউন্ডে ডর্টমুন্ড থেকে কাতালান ক্লাবে আসেন ফ্রেঞ্চম্যান। বিশাল অর্থের পরিবর্তে বার্সাকে খুব কম প্রতিদানই দিতে পেরেছেন তিনি।

প্রতি মৌসুমেই চোটের কারণে লম্বা সময় থাকতে হয় মাঠের বাইরে। চলতি মৌসুমেও অভিন্ন চিত্রটা। এপর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পেরেছেন মোটে ৮ ম্যাচ। তার উপর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আছেন আইসোলেশনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডর্টমুন্ডডেম্বেলেতরেসনেইমারবার্সেলোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও চিকিৎসাসেবা নিশ্চিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টিতে ভোগান্তিতে নগরবাসী

জুলাই ১২, ২০২৬

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিভিন্ন অঞ্চলে কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

জুলাই ১২, ২০২৬

ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২শ ৪৬ জন শিক্ষার্থী

জুলাই ১২, ২০২৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদে রোববারের কার্যক্রম স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT