চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্লোগান হবে ‘জয় বাংলা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৭ অপরাহ্ণ ১০, মার্চ ২০২০
- সেমি লিড, আদালত
A A

‘জয় বাংলা’ বাংলাদেশের জাতীয় স্লোগান হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার জয় বাংলা’কে জাতীয় স্লোগান চেয়ে করা রিটের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালত তার রায়ে, ‘রাষ্ট্রীয় সকল অনুষ্ঠানে সাংবিধানিক পদাধিকারী ও সরকারি কর্মকর্তারা যাতে তাদের বক্তব্য শেষে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করেন সে পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।’

Banglabid

এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে যাতে ‘জয় বাংলা’ স্লোগান উচ্চারণ করা হয় সে জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলেছেন।

রায়ের এসব নির্দেশনা বাস্তবায়ন করে তার অগ্রগতি প্রতিবেদন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে আগামী তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে রিটকারি আইনজীবী ড. বশির আহমেদ, আইনজীবী শফিক আহমেদ, আইনজীবী ইউসুফ হোসেন হ‌ুমায়ূন, আইনজীবী আব্দুল মতিন খসরু ও আইনজীবী এ এম আমিন উদ্দিন।

Reneta

আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাসার।

জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে এর আগে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। রুলে, জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

এরপর এই রুলের শুনানিতে রাষ্ট্রপক্ষসহ সিনিয়র আইনজীবীদের বক্তব্য শুনেন আদালত। অবশেষে আজ রুলটি যথাযথ ঘোষনা করে আজ রায় দেন হাইকোর্ট।

আদালত তার রায়ে বলেন: ‘শুধু দেশেই না। একাত্তরে যখন মহান মুক্তিযুদ্ধ চলে তখন দেশে ও বিদেশে একটাই স্লোগান ছিল ‘জয় বাংলা’। এছাড়া পাকিস্তানেরও কিছু কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা এক হয়ে ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। এমনকি আমাদের মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মমভাবে গুলি করার আগ মুহূর্তেও এদেশের মুক্তিযোদ্ধারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিয়েছে। সর্বোপরি এদেশের ধর্মনিরপেক্ষ স্লোগানেই হচ্ছে জয় বাংলা।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয় বাংলাজাতীয় স্লোগানরায়হাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনার ভয় উপেক্ষা করে হলমুখি উত্তর আমেরিকার দর্শক

পরবর্তী

আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ৪ জন কোয়ারেন্টাইনে

পরবর্তী

আক্রান্তদের সংস্পর্শে আসা আরও ৪ জন কোয়ারেন্টাইনে

শুধু সচেতনতার মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব: আইইডিসিআর

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT