চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় নির্বাচনে ডিসিদের সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ২৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী এই নির্দেশ দেন।

এছাড়া সম্মেলনে সারাদেশে ঝুলে থাকা ৩৪ লাখ মামলা নিষ্পত্তিতে জেলা জজের নেতৃত্বে প্রতি জেলায় ‘ডিস্ট্রিক্ট কেস কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন নৌ-পরিবহনমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

আসন্ন কোরবানি ঈদে দেশে কোন পশু সংকট হবে না উল্লেখ করে কেউ যাতে ট্যাবলেট খাইয়ে গুরু মোটা তাজা করতে না পারে সেদিকে খেয়াল রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী। আর নদী দখল ও দূষণ রোধে কঠোরভাবে কাজ করতে বলেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

এরপরেই জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং ভূমিমন্ত্রী।

Reneta

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, দেশের চলমান ৮০ থেকে ৮৫ ভাগ মামলা ভূমি সংক্রান্ত। সরকারি জমিতে গড়ে তোলা বিভিন্ন রাজনৈতিক দলের অফিস উচ্ছেদ করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি।

পরে বৈঠক হয় সমাজকল্যাণমন্ত্রী, ধর্মমন্ত্রী এবং আইনমন্ত্রীর সঙ্গে। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, পৃথক আদালতে নয়, নিয়মিত আদালতেই মাদকের মামলাগুলো চলবে।

বিকেলের শেষ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেলার বিরজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, ফায়ার সার্ভিসের জন্য জায়গা বরাদ্দ, সীমান্ত এলাকার নিরাপত্তা বৃদ্ধি, মাদক নিয়ন্ত্রণসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মাদকের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে আলাদা আদালত গঠনে আইনমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জাতীয় নির্বাচনজেলা প্রশাসক সম্মেলনলিড নিউজস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ঈদের আগেই চার্জশিট: আইনমন্ত্রী

মে ২৩, ২০২৬

স্পোর্টস কার ও ইভি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

দিনাজপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

মে ২৩, ২০২৬

ভাঙা আঙুল নিয়ে আর্জেন্টিনার হয়ে কি খেলতে পারবেন মার্টিনেজ

মে ২৩, ২০২৬

ত্রিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT